Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এবারও ডুরান্ড ডার্বির টিকিটের হাহাকার,যুবভারতী ভরবে তো!

এবারও ডুরান্ড ডার্বির টিকিটের হাহাকার,যুবভারতী ভরবে তো!

Online Desk আগস্ট 16, 2025
FB_IMG_1755278247543.jpg

স্পোর্টস ডেস্ক : ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে রবিবার সন্ধ্যায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি মরশুমে কলকাতা প্রিমিয়ার লিগে একমাত্র ডার্বিতে কল্যাণীতে ইস্টবেঙ্গল হারিয়েছিল মোহনবাগান এসজিকে। ডুরান্ডে বদলার লক্ষ্যে নামবে সবুজ মেরুন। সর্বোপরি সুপার কাপ ও আইএসএলের আগে দুই প্রধানের বিদেশি-সহ অনেকেই ডার্বির অভিজ্ঞতা সুনিশ্চিত করতে পারবেন। দুই দলের অনেকের কাছেই যা হতে চলেছে প্রথমবারের অভিজ্ঞতা।

এই ডার্বির টিকিট নিয়ে এবারেও হাহাকার। খুব অল্প টিকিট পড়ে আছে সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য। ডুরান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেডিয়ামে দর্শকাসন রয়েছে ৬২,৪৪০টি। তার মধ্যে রাজ্য সরকার, আইএফএ এবং ইস্টবেঙ্গল ও মোহনবাগান এসজির জন্য কমপ্লিমেন্টারি টিকিট রয়েছে ৩৬,৪০৩টি। কমপ্লিমেন্টারি টিকিট দিতে হয় স্পন্সরদেরও।

এর পাশাপাশি, আইএফএ, ইস্টবেঙ্গল, মোহনবাগান সুপার জায়ান্ট, মহামেডান স্পোর্টিং ও ডায়মন্ড হারবার এফসি ১৪,৯২৫টি প্রাইস টিকিট কিনেছে বিক্রির জন্য। ফলে ক্লাবের সদস্য ও সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য ২৬,০৩৭টি বিক্রি করা হবে। ১৬ অগাস্ট সকাল ১১টা থেকে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হবে। অনলাইনে টিকিট বিক্রি সকাল থেকে শুরু হয়েছে বুকমাইশো প্ল্যাটফর্ম থেকে। কাউন্টার থেকে একজন সর্বাধিক ২টি টিকিট কিনতে পারবেন। মহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্টার থেকে শনি ও রবিবার টিকিট রিডিম করা যাবে।

Post Views: 226

Continue Reading

Previous: খেলা হবে দিবসে কী বার্তা দিলেন মমতা !
Next: তোলাবাজির অভিযোগে সাসপেন্ড দেবব্রত,মুখ পুড়লো সিএবির

সম্পর্কিত গল্প

Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
rafiqul-islam.jpg

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের

Online Desk জুন 8, 2026
up-police-sized.jpg

রাজ্যে ১৭৯ পুলিশকর্তাকে বদলি শুভেন্দু সরকারের!

Online Desk জুন 8, 2026

You may have missed

SUVENDU.jpg

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এবার বাংলা

Online Desk জুন 8, 2026
Untitled.png

গ্রেফতার হতেই, পুষ্পার পার্টি অফিসে তাণ্ডব বিক্ষুব্ধ জনতার, প্রাপ্য ত্রাণ সামগ্রী লুট !

Online Desk জুন 8, 2026
Untitled.png

অবশেষে জামিন পেলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য

Online Desk জুন 8, 2026
rafiqul-islam.jpg

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা অসমের মুসলিম সংগঠনের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.