Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজস্থানে ধুলোঝড় ও বজ্রপাতে মৃত্যু ৪ জনের

রাজস্থানে ধুলোঝড় ও বজ্রপাতে মৃত্যু ৪ জনের

Online Desk জুন 5, 2026
death-f.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২৪ ঘণ্টায় রাজস্থানে ধুলোঝড় ও বজ্রপাতের কারণে এক মহিলা-সহ অন্তত চার জনের মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বেশ কয়েকটি বাড়িঘর ও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল ঝড়ের কারণে দেওয়াল ধসে পড়ে ধোলপুর, ভরতপুর এবং ভিলওয়ারা জেলায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

শুক্রবার সরকারের এক আধিকারিক জানান, বিকানেরে একটি সরকারি স্কুলের ছাদ ভেঙে পড়েছে। কিন্তু স্কুলটি ছুটির জন্য বন্ধ থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ভরতপুর জেলার ঝোরোল গ্রামে রাতের ঝড়ে নির্মীয়মাণ একটি বাড়ির দেওয়াল ভেঙে পড়ে ৫৫ বছর বয়সী ইন্দ্রা দেবী নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এই দুর্যোগের ফলে জখম হয়েছে তার বিশেষভাবে সক্ষম ছেলে। দুর্ঘটনার সময় দুজনেই সেখানে বসেছিলেন। এ ছাড়া ভিলওয়ারার বিজোলিয়ায়, ধাতব পাত উড়ে এসে গলায় লাগায় ৪৫ বছর বয়সী দেবিলাল ধাকাড নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি সেই সময় জল পান করছিলেন।

ভরতপুর জেলার বাসিন্দা দুই ভাই—রামফুল সিং এবং সময় সিং। দুজনেই ছাগল চরিয়ে বাড়ি ফিরছিলেন, সেই সময় পথে প্রবল ঝড়ের কারণে এক জায়গায় আশ্রয় নিয়েছিলেন। ধোলপুরের বাসেরি এলাকায় তাঁদের মাথার উপর ছাদ ভেঙে পড়ে মৃত্যু হয়েছে দুই ভাইয়ের। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থানের বেশ কয়েকটি অংশে বৃষ্টিপাত ও বজ্রপাত রেকর্ড করা হয়েছে।
পূর্ব রাজস্থানের অনেক জায়গায় বজ্র-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। বেশ কিছু জায়গায় ভারী বর্ষণ হয়েছে।

Post Views: 81

Continue Reading

Previous: ভারতীয় বায়ুসেনার নতুন ভাইস চিফ আশুতোষ দীক্ষিত, জুলাই থেকে দায়িত্ব গ্রহণ
Next: রাজস্থানে সন্দেহভাজন ইবোলা সংক্রমিতের হদিশ, রাখা হল আইসোলেশনে

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.