Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পড়শি রাজ্যে দুর্ঘটনার কবলে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! কেমন আছেন তাঁরা?

পড়শি রাজ্যে দুর্ঘটনার কবলে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়! কেমন আছেন তাঁরা?

Online Desk অক্টোবর 19, 2025
ersf.png

ওঙ্কার ডেস্ক: সপরিবারে পড়শি রাজ্যে গিয়েছিলেন বেড়াতে। কিন্তু সেখানেই ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে পড়তে হবে তা একেবারেই কল্পনাতীত ছিল অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে। দুর্ঘটনা প্রসঙ্গে একটি পোস্ট করেছিলেন জয়জিৎ। যেখানে তিনি লেখেন, ‘যা বুঝলাম আমার নামের আগে লেট লাগতে লেট আছে। তারপরেই পরেই আসতে থাকে ফোন এবং শুরু হয় চাঞ্চল্য। ঘটনা প্রসঙ্গে অভিনেতা জানান, “একটুর জন্য বেঁচে গিয়েছি। কী হয়েছিল আর কী হতে পারত ওই এক মুহূর্তে, তা ভাবলে এখনও শিউরে উঠছি।” জয়জিৎ তাঁর মা-বাবা ও ছেলে যশোজিৎকে নিয়ে পুরী, ভাইজ্যাক বেড়াতে গিয়েছিলেন। যার ছবি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছিলেন অভিনেতা। ঘুরতে গিয়ে অনেক ছবিই শেয়ার করেছেন তিনি। মাঝেমাঝেই সপরিবারে হইহই করে ঘুরতে বেড়িয়ে পড়েন তিনি। ভাইজ্যাক রোড ট্রিপ প্রায় শেষ করে যখন কলকাতা ফেরার পথে, তখনই ওই ভয়ংকরে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা!
বর্তমানে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই আছেন তিনি। জানালেন, সুস্থ আছে তাঁর ছেলে, বাবা-মা। অভিনেতা জানান, “সত্যি মারাই যেতাম। নেহাৎ চালক হিসেবে আমি যথেষ্ট ভাল বলেই বেঁচে গিয়েছি। যা ঝড়ঝাপটা গিয়েছে, আমার গাড়িটার উপর দিয়েই। আমি প্রায়শই রোড ট্রিপ করি পরিবার নিয়েই। নিজেই গাড়ি চালাই। এবারও তার অন্যথা হয়নি। তো যাই হোক, ভুবনেশ্বর চড়িয়েছি প্রায় ঘন্টাখানেক হয়ে গিয়েছে। তখনই হাইওয়েতে এই দুর্ঘটনা। সকাল ১০টা হবে, আমার গাড়ি আর একটি লরি দুটোই খুব গতিতে চলছিল। হঠাৎ লরিটা বাঁ দিক থেকে ওভারটেক করে এমনভাবে চেপে দেয় যে আমার গাড়ির সামনের ডান দিকের চাকার অ্যাক্সেলটা ভেঙে যায়! স্বভাবতই ডান চাকাটা ডিভাইডারে লেগে পুরো ঘুরে গিয়েছিল! গাড়ি উলটে যায়নি, আমার ভাগ্য। আর হলে? ওখানেই…! আজ পর্যন্ত কারও অপকার করিনি, ক্ষতি করিনি তাই হয়ত উনি বাঁচিয়ে দিয়েছেন।”
তিনি আরও বলেন, “কলকাতায় ফিরতেও বেশ ঝঞ্ঝাট পোহাতে হয়েছে। কলকাতায় যেখান থেকে গাড়ি এনেছিলাম তাঁদের তরফে ভুবনেশ্বরে গাড়ির ডিলারদের যোগাযোগ করলাম। কাগজপত্রে সইসাবুদ ওরকম অবস্থার মধ্যে…প্রচুর সময় লাগল। হাওড়া পুলিশে আমার এক বন্ধু রয়েছে, নাম সুদীপ। তাঁকে সমস্যার কথা বললাম। সেখান থেকে যোগাযোগ করা হল ভুবনেশ্বরের রেলে। শেষমেশ আরপিএফ জওয়ানদের জন্য রেলের যে গাড়ি থাকে, তাতে কোনওরকমে আমাদের জায়গা করে দেওয়া হয়েছিল। তাতে চেপেই রবিবার সকালে কলকাতায় পৌঁছলাম। সত্যি বলছি , পুলিশ পাশে না থাকলে বিপদ আরও বাড়ত। খুব সাহায্য পেয়েছি পুলিশের তরফে। আন্তরিক কৃতজ্ঞতা জানাই পুলিশকর্মীদের।”

Post Views: 196

Continue Reading

Previous: ‘জম্মুকাশ্মীরের মানুষ নিজেদের ভারতের অংশ বলে মনে করেন’, রাজ্যের মর্যাদা ফেরানোর আশ্বাস শাহের
Next: গাজার সাধারণ মানুষের উপর আক্রমণ করবে হামাস? ট্রাম্প প্রশাসনের দাবি, তাদের কাছে ‘বিশ্বাসযোগ্য রিপোর্ট’ আছে

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.