Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘দোলনা বিছানা’য় অন্তরঙ্গ মুহূর্তে আবীর-মিমি! শহর থেকে দূরে সমুদ্রসৈকতে কি করছেন নায়ক-নায়িকা?

‘দোলনা বিছানা’য় অন্তরঙ্গ মুহূর্তে আবীর-মিমি! শহর থেকে দূরে সমুদ্রসৈকতে কি করছেন নায়ক-নায়িকা?

Online Desk সেপ্টেম্বর 9, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তী একান্তে সময় কাটাতে বেছে নিয়েছেন সমুদ্রসৈকত? প্রেম করছেন কি দুই তারকা? সেখানেই মন দেওয়া-নেওয়ার পড়েই ঘনিষ্ঠ তাঁরা। তাঁদের অন্তরঙ্গ মুহূর্তও ধরা পড়েছে ক্যামেরায়। মিমিকে পিঠে নিয়ে সমুদ্রের পাড়ে হেঁটে চলেছেন আবীর। কখনও তাঁর কোলে নায়িকা। ঘনিষ্ঠতা আরও গাঢ় ‘দোলনা বিছানা’য়! দু’জনে দু’জনার কত কাছাকাছি। গল্প কিন্তু এখানেই শেষ নয়! সাগরের নোনা জলে উষ্ণতা ছড়িয়েছেন মিমি। কখনও গাঢ় নীল বিকিনি। কখনও তা হলুদরঙা। মিমি অনায়াস এই সাজে। আবীরও বেছে নিয়েছেন অন্য ধারার পোশাক। শার্ট বা পাঞ্জাবি নয়, কো-অর্ড সেটে নায়ক আরও আকর্ষণীয়।
প্রসঙ্গত, এবারের পুজোয় চারটি ছবি মুক্তি পাচ্ছে। ‘রক্তবীজ ২’, ‘রঘু ডাকাত’, ‘দেবী চৌধুরাণী’ আর ‘যত কাণ্ড কলকাতাতেই’। আর এই ‘রক্তবীজ ২’-তে আবীর-মিমি দু’জনেই আছেন। বাকিরা যখন তাঁদের পুজোর ছবির প্রচারে ব্যস্ত, তখন প্রেম করতে সমুদ্রসৈকতে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’-এর নায়ক-নায়িকা! আসল ঘটনা কিন্তু একেবারেই তা নয়। বুধবার মুক্তি পাবে পরিচালক জুটির ছবির গান ‘চোখের নীলে’। সেখানেই এক দৃশ্যে রোম্যান্টিক মেজাজে ধরা দেবেন আবীর-মিমি। পর্দায় নায়িকা প্রথম ধরা দেবেন বিকিনি পোশাকে।

এ প্রসঙ্গে পরিচালকদ্বয় জানিয়েছিলেন, এই দৃশ্যের জন্য মিমি অনেক পরিশ্রম করেছেন। দিনে একবার খেতেন। পেটের কাছে ট্যাটুও করিয়েছেন। শুটিংয়ের দিন শরীর যাতে ছিপছিপে দেখায় তার জন্য জলও খেতেন না! নায়ক-নায়িকা ভীষণ খুঁতখুঁতে। শটশেষে তাঁদের মুখেও তৃপ্তি ছড়িয়ে পড়েছিল। ছবিতে উভয়েই পুলিশ অফিসার। দ্বিতীয় ছবিতে অ্যাকশনের পাশাপাশি কাল্পনিক দৃশ্যে রোম্যান্স করতেও দেখা যাবে। থাইল্যান্ডে ছবির শুটিং হয়েছে। তবে গোটা বাংলা আপাতত ‘পঙ্কজ সিংহ’ আর ‘সংযুক্তা’, অর্থাৎ আবীর-মিমির পর্দার প্রেম দেখার জন্য মুখিয়ে।

Post Views: 141

Continue Reading

Previous: ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ: প্রজ্ঞা ঠাকুর-সহ সাত অভিযুক্তের বেকসুর খালাসের বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ ভুক্তভোগীরা
Next: সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপুর্ণ পোস্ট! মানসিক ও শারীরিক অত্যাচারে শিকার গায়িকা মোনালি ঠাকুর?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.