Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘পরবর্তী টার্গেট’ হতে পারেন অমিতাভ, বিগ-বি’র নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সংস্থা!

‘পরবর্তী টার্গেট’ হতে পারেন অমিতাভ, বিগ-বি’র নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সংস্থা!

Online Desk অক্টোবর 31, 2025
df.png

ওঙ্কার ডেস্ক: অমিতাভ বচ্চনের পা ছুঁয়ে প্রণাম করায় খলিস্তানপন্থী জঙ্গি গোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’-এর নিশানায় দিলজিৎ দোসাঞ্ঝ। শোনা গিয়েছে, গায়ক-অভিনেতাকে ‘ভাতে মারা’র হুমকি দিয়েছে ওই সংগঠন। এমন আবহে বিগ-বি’র নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সংস্থা। তাদের আশঙ্কা, খলিস্তানিদের ‘পরবর্তী টার্গেট’ হতে পারেন অমিতাভ। তাই বিগ বি’র উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিতে পারছেন না কেন্দ্রীয় সংস্থাগুলি।
দিনকয়েক আগেই ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। সেই অনুষ্ঠানেই বলিউড শাহেনশার পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিতে দেখা যায় তাঁকে। আর সেই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে খলিস্তানপন্থী এসএফজে গোষ্ঠী। তাদের দাবি, অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করে সমগ্র শিখ সম্প্রদায়কে কালিমালিপ্ত করেছেন গায়ক-অভিনেতা। এপ্রসঙ্গে তারা টেনে এনেছে আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গ। একসময়ে কংগ্রেসের টিকিটেই অমিতাভ লোকসভা ভোটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। যদিও বছর তিনেক বাদে রাজনীতির মোহভঙ্গ হয় অমিতাভের। তবে সেসময়ে ‘রক্তের বদলে রক্ত’ রব তুলতে দেখা গিয়েছিল খোদ বিগ বি’কেই। সম্প্রতি সেই অতীত প্রসঙ্গ টেনেই দিলজিৎকে সতর্ক করেছে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী।
এক বিবৃতিতে এসএফজে সংগঠনের প্রধান বলেন, “অমিতাভের এই মন্তব্যের জন্যে সেসময়ে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল ভারতে। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন খোদ বচ্চন। আজ তাঁর পা ছুঁয়ে প্রণাম করে দিলজিৎ দোসাঞ্ঝ ১৯৮৪ সালের সেসব নিহত মানুষ, তাঁদের বিধবা, অনাথ শিশুকে অসম্মান করেছেন। তাই পয়লা নভেম্বর দিলজিতের অস্টেলিয়ার কনসার্ট বন্ধ করা হোক।” আর খলিস্তানি জঙ্গি গোষ্ঠীর এহেন হুঁশিয়ারিতেই সিনিয়র বচ্চনের নিরাপত্তা নিয়ে চিন্তার ভাঁজ কেন্দ্রীয় সংস্থাগুলির কপালে। জানা গিয়েছে, ইতিমধ্যেই নিরাপত্তাবলয় ভেঙে বিগ বি’র উপর যাতে কোনও হামলা না হয়, সেবিষয়ের উপর কড়া নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় সংস্থাগুলির অনুমান, খুব শিগগিরি অমিতাভও হুমকির মুখে পড়তে পারেন।

Continue Reading

Previous: দার্জিলিং-এ বাস দুর্ঘটনায় মৃত ২ আহত বহু
Next: বিহারে ১ কোটি মানুষকে চাকরির প্রতিশ্রুতি এনডিএ জোটের ইস্তেহারে

সম্পর্কিত গল্প

New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

New-Project-56.webp

“ভগবান আছেন, সঠিক বিচার পেলাম”, গাইঘাটায় অভিযুক্তের এনকাউন্টারে পুলিশের পাশেই নির্যাতিতার পরিবার

Online Desk অক্টোবর 27, 2026
Global-Mobility-Struggles.jpg

পথে বেরোলেই আতঙ্ক ! ভয়াবহ আকার নিচ্ছে বিশ্বের ১৯৭টি দেশে মানুষের হাঁটা নিয়ে আতঙ্ক

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-55.webp

চার মাসে রাজ্যে দু’টি পুলিশি এনকাউন্টার, সমর্থনে সরব বিজেপি বিধায়ক রত্না দেবনাথ

Online Desk অক্টোবর 27, 2026
Sports.jpg

ভুল শুধরে নিতে হবে ! চেন্নাইকে হারিয়ে বলছেন বাগান কোচ

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.