Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ার জনপ্রিয় মুখ অনামিকা, হঠাৎই হারিয়ে গেলেন, নেপথ্যে কারণ কি?

টলিপাড়ার জনপ্রিয় মুখ অনামিকা, হঠাৎই হারিয়ে গেলেন, নেপথ্যে কারণ কি?

Online Desk ডিসেম্বর 4, 2025
df.png

ওঙ্কার বাংলা: বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ অনামিকা চক্রবর্তি। তবে নিয়মিত মুখ্য ভূমিকায় দেখা যায়না তাঁকে। সচারচর তাঁকে না দেখা গেলেও তাঁর উপস্থিতি দর্শকের কাছে এখনও প্রিয়। অন্যদিকে তাঁর স্বামী উদয় প্রতাপ সিংহ ছোটপর্দায় বেশ ভালো কাজ করলেও অনামিকার কাজের পরিমাণ তুলনায় বর্তমানে কমে গেছে। ‘ফুলকি’ ধারাবাহিকে নতুন লুকে তাঁর ফিরে আসায় ভক্তরা আবারও উচ্ছ্বসিত হয়েছিলেন।

সম্প্রতি চলতি বছরের কাজ নিয়ে সমাজ মাধ্যমে নিজের মনের কথা জানান অভিনেত্রী, এ বছর তাঁর কাছে ছিল একেবারে রোলার কোস্টারের মতো। শুধু এই বছর নয়, ছোটবেলা থেকেই জীবনে উত্থান–পতন চলেই এসেছে, কিন্তু তার জন্য অনুশোচনা নেই তাঁর। নিজের সিদ্ধান্তে নিজের পথ তিনি নিজেই তৈরি করেছেন এই দায়ও তাঁরই। ২৯ বছরের অনামিকার উপলব্ধি প্রকৃত সুখ আসে সেই মানুষদের কাছ থেকে, যারা সত্যিকারে ভালোবাসে। কারও কাছে তা আনন্দ, কারও কাছে সহানুভূতি এই সরল অনুভূতিই তাঁর জীবনের মূল সঞ্চয়।
অনামিকার কথায়, এই বছর তাঁকে কঠিন ও সুন্দর দুই ধরনের শিক্ষাই দিয়েছে। তিনি জানেন, শেষ পর্যন্ত তাঁকেই নিজের পাশে দাঁড়াতে হবে। তবু মানসিক নির্ভরতা তিনি দুর্বলতা মনে করেন না। জীবনের সবচেয়ে বড় শিক্ষা—ভালো মানুষ হয়ে থাকা, অন্যের পাশে দাঁড়ানো আর নিজের শক্তিকে চিনে নেওয়া।

প্রসঙ্গত, অভিনেত্রী ছোট ও বড় পর্দা ছাড়াও ওটিটিতে সমানভাবে নিজের অভিনয় দিয়ে দর্শকের মন জিতে নিয়েছে অভিনেত্রী। বর্তমানে তাঁকে কম দেখা গেলেও একসময় চুটিয়ে কাজ করেছেন তিনি। রাজযোটক, এখানে আকাশ নীল, হলি ফাক, ইস্কাবন বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। অপেক্ষায় এখন তাঁর অনুরাগীরা, আবার তাঁকে কবে অভিনয়ে দেখবেন তাঁরা।

Post Views: 95

Continue Reading

Previous: দক্ষিণ আফ্রিকা থেকে কলকাতায় ফেরার পর রহস্যমৃত্যু ট্রেনি পাইলটের
Next: প্রবল ভূমিকম্পে কাঁপল চিনের জিনজিয়াং প্রদেশে; সতর্কতা জারি প্রশাসনের

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.