Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দক্ষিণ আফ্রিকা থেকে কলকাতায় ফেরার পর রহস্যমৃত্যু ট্রেনি পাইলটের

দক্ষিণ আফ্রিকা থেকে কলকাতায় ফেরার পর রহস্যমৃত্যু ট্রেনি পাইলটের

Online Desk ডিসেম্বর 4, 2025
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: ট্রেনি পাইলটের রহস্যমৃত্যু কলকাতায়। বৃহস্পতিবার উত্তর কলকাতার বাড়ি থেকে ২১ বছর বয়সী ট্রেনি পাইলটের মৃতদেহ উদ্ধার হয়। গিরিশ পার্ক এলাকায় তাঁর পৈতৃক বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ট্রেনি পাইলটের নাম সৌম্যদিত্য কুণ্ডু। কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকা থেকে পাইলট প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরেছেন তিনি। পরিবারের দাবি, দেশে ফিরে আসার পর থেকে তিনি চুপচাপ হয়ে গিয়েছিলেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী হয়েছেন সৌম্যদিত্য। তদন্তকারীরা জানিয়েছেন, তাঁর ট্যাবলেটটি উদ্ধারের পর রহস্য তৈরি হয়েছে। ট্যাবের পিছনে সাদা কাগজে লেখা রয়েছে ‘লস্ট’। কী ভাবে ওই যুবকের মৃত্যু হল, আত্মঘাতী হলে তার পিছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, যে গিরিশ পার্ক এলাকায় বাড়ি থেকে সৌম্যদিত্যের মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে কেউ থাকতেন না। ওই ট্রেনি পাইলট মাঝেমধ্যেই সেখানে যেতেন। পরিবারের দাবি, বুধবার বিকেল ৪টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন এবং আর ফিরে আসেননি।

পরিবারের লোকজন ঘরের তালা ভেঙে মৃতদেহটি দেখতে পায়। এর পর পুলিশকে খবর দেওয়া হয়। ২১ বছর বয়সী ওই যুবকের মৃত্যুতে শোকাহত গোটা পরিবার। এমনটা করতে পারে তাদের ছেলে, তা তারা কল্পনাও করতে পারেনি। কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা।

Post Views: 153

Continue Reading

Previous: ‘এসআইআরে বাধা দিলে রাষ্ট্রপতি শাসন জারি করত’, অমিত শাহকে বিঁধে বললেন মমতা
Next: টলিপাড়ার জনপ্রিয় মুখ অনামিকা, হঠাৎই হারিয়ে গেলেন, নেপথ্যে কারণ কি?

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.