Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুরু হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২, বদলে গেল ধারাবাহিকের নায়ক

শুরু হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২, বদলে গেল ধারাবাহিকের নায়ক

Online Desk সেপ্টেম্বর 1, 2025
yg.png

ওঙ্কার ডেস্ক: কখনও একে অপরের ভালোবাসায় গড়া গল্প, কখনও বিচ্ছেদ ‘সূর্য’ আর ‘দীপা’র গল্প দিয়েই শুরু হয়েছিল ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ১। দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এই জুটি ‘সুদীপা’ অনেক ওঠা-পড়া পার করেও একে অপরের হাত ছাড়েনি। কিন্তু সব কিছুরই শেষ আছে। যেমন শেষ হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ১।
এবার শুরু হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২। পর্দায় নতুন রূপে দেখা যাচ্ছে স্বস্তিকা ঘোষকে ‘সুদীপা’ হিসেবে। তবে ‘সূর্য’ দিব্যজ্যোতি দত্ত এবার পর্দায় থাকবেন না। ৪ বছরের যাত্রা, মজা, হাসি-কান্না সবই সমাপ্ত। নতুন প্রোমোতে নেই ‘সূর্য-দীপা’র ছায়া। দর্শকরা হতাশ হতে পারেন, কিন্তু নায়ক মনে করিয়ে দিলেন, “সূর্য-দীপা’র গল্প এতটাই ছিল। নতুন প্রোমোতে দেখা যাচ্ছে পরবর্তী প্রজন্মের ‘সুদীপা’র গল্প। স্বস্তিকা ছাড়াও থাকছেন রাহুল ঘোষ ও তিয়াসা লেপচা।
প্রায় ৪ বছর একসাথে পথ চলা, টিমের সঙ্গে দিনরাত কাটানো মন খারাপ অভিনেতা দিব্যজ্যোতি দত্তের। তবে এই মুহূর্তে ধারাবাহিক নয়। তাঁর মন ছবিতেই। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে তিনি মুখ্য ভূমিকায় রয়েছেন। কিছু দিন আগেই শেষ হয়েছে ছবিটির কাজ। শোনা যাচ্ছে বড় প্রযোজনা সংস্থা থেকেও বড় ভাবে লঞ্চ হতে পারেন তিনি সোলো কাস্টে।

Post Views: 537

Continue Reading

Previous: চাকরি ফেরতের দাবিতে এসএসসি ভবন অভিযানে ‘যোগ্য’ চাকরিহারারা
Next: চিনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে কী কী পদক্ষেপ নেওয়া দরকার দুই দেশের; জানালেন চিনা প্রেসিডেন্ট

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.