Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চিনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে কী কী পদক্ষেপ নেওয়া দরকার দুই দেশের; জানালেন চিনা প্রেসিডেন্ট

চিনের সঙ্গে সম্পর্ক মজবুত করতে কী কী পদক্ষেপ নেওয়া দরকার দুই দেশের; জানালেন চিনা প্রেসিডেন্ট

Online Desk সেপ্টেম্বর 1, 2025
modi-xi.png

ওঙ্কার ডেস্ক: রবিবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকের পর ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী জানান, চিন-ভারত সম্পর্ক আরও মজবুত করতে চারটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট শি।
চিনের প্রেসিডেন্টের প্রস্তাবিত চার দফা রূপরেখা গুলি হল, দুই দেশের মধ্যে কৌশলগত যোগাযোগ আরও জোরদার করা এবং পারস্পরিক আস্থা গড়ে তোলা। একই সঙ্গে সহযোগিতা ও লেনদেন বৃদ্ধি করা, যাতে উভয় দেশ সমানভাবে লাভবান হয়। ভারত এবং চিন একে অপরের সমস্যা ও উদ্বেগে সহযোগিতা করা এবং উপযুক্ত প্রতিবেশি হিসেবে সাহায্য করতে হবে।সর্বশেষে উভয়ের স্বার্থ রক্ষায় দ্বিপাক্ষিক যোগাযোগ ও বহুপাক্ষিক সহযোগিতা বাড়াতে হবে সদূর ভবিষ্যতে।
এসসিও আলোচনায় উঠে আসে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির প্রসঙ্গও। বর্তমানে চিনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় আট লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। শি ও মোদী দুইজনেই মনে করেন, এই ঘাটতি কমাতে বাণিজ্যের পথ সহজ করতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে এবং রাজনৈতিক ও কৌশলগত উদ্যোগ নিতে হবে।তাহলেই দুই দেশের মধ্যে বানিজ্যিক সম্পর্ক আরও মুজবুত হবে। এছাড়া বৈঠকে সীমান্তে সেনা সংঘাত নিয়েও আলোচনা হয়। ২০২০ সালে গলওয়ান উপত্যকার সংঘর্ষের পর ধীরে ধীরে উত্তেজনা কমেছে। দুই রাষ্ট্রনেতাই একমত হন যে, সীমান্তে শান্তি বজায় রাখা অত্যন্ত জরুরি। সীমান্ত স্থিতিশীল থাকলেই চিন ও ভারতের সম্পর্ক আরও গভীর হবে।
এসসিও বৈঠকের জন্য চিন সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। রবিবার শি জিনপিঙের সঙ্গে আলোচনার পর সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। তার পর দেশে ফেরার কথা রয়েছে।চিনের সঙ্গে সম্পর্ক ইতিবাচক মোড় নিলে তা আসন্ন ভবিষ্যতে দুই দেশের হিতে আসবে বলে আশাবাদী সকেলে।

Post Views: 159

Continue Reading

Previous: শুরু হচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২, বদলে গেল ধারাবাহিকের নায়ক
Next: একের পর এক শেষ হয়ে যাচ্ছে বাংলা ধারাবাহিক, এবার তালিকায় সান বাংলার জনপ্রিয় মেগা

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.