Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • অভিনয়ের পর এবার সঙ্গীতমহল থেকে বিদায় নিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান

অভিনয়ের পর এবার সঙ্গীতমহল থেকে বিদায় নিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান

Online Desk সেপ্টেম্বর 22, 2025
vnbhv.png

ওঙ্কার ডেস্ক: অভিনয় জীবনে ইতি টেনেছেন আগেই। অনুরাগীদের মন ভেঙে এবার গানের জগৎ থেকেও বিদায় নেওয়ার কথা ঘোষণা করে দিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক তাহসান খান। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় তিনি সঙ্গীত সফর করছেন। মেলবোর্নের মঞ্চে গাইতে গাইতেই কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করেন তিনি। নিমেষে আনন্দময় পরিবেশে ঘনিয়ে ওঠে বিষাদের সুরে। আসলে তাহসানের গলায় সম্প্রতি এক বিরল রোগ বাসা বেঁধেছে। যার জেরে কণ্ঠস্বর বদলের মতো গুরুত্বপূর্ণ সমস্যায় পড়েছেন গায়ক। সেই কারণেই বোধহয় কনসার্টের মাঝেই এভাবে সঙ্গীত জগৎকে বিদায়ের কথা জানালেন।
সম্প্রতি, সোশাল মিডিয়ায় তাহসানের একটি ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক কেরিয়ারটাও গুটিয়ে ফেলব। মেয়ে বড় হচ্ছে, এখন কি স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’’ কেউ কেউ বলছেন, প্রিয় শিল্পীর এই সিদ্ধান্তে মন ভেঙে গেল!
শুধু সঙ্গীতশিল্পী নন, তাহসান খান পাশাপাশি রুপোলি পর্দা ও মঞ্চ অভিনেতা, সঞ্চালক। তিনি বিদেশের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বছর খানেক আগে অভিনয় থেকেও সরে দাঁড়ানোর কথা বলেছিলেন তাহসান। জানিয়েছিলেন, ‘‘আমি ২০ বছর ধরে অভিনয়ে কাজ করছি। কাজ একঘেয়ে হয়ে গেলে, ভালো কাজ না হলে তখন থেমে যাওয়া জরুরি।’’ আর এবার নিজের গানের কেরিয়ারেই ইতি টানছেন তাহসান।
উল্লেখ্য, নিজের কাজের জগৎ থেকে ধীরে ধীরে সরে যাওয়ার অন্যতম কারণ তাহসানের শারীরিক অসুস্থতা। কিছুদিন আগে শিল্পী নিজেই জানিয়েছিলেন, তাঁর কণ্ঠনালিতে ‘হেটেরোটোপিয়া’ নামে একটি রোগ বাসা বেঁধেছে। এই রোগের কারণে গলায় স্বর পরিবর্তন হয়, চাপ পড়ে, গান গাওয়ার আগ্রহ ও সক্ষমতা দুটোই কমতে থাকে। হয়ত সেই সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হতে চেয়েই আপাতত সঙ্গীতচর্চা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন তাহসান খান।

Post Views: 308

Continue Reading

Previous: এবারের কলকাতা লীগের রং লাল হলুদ
Next: কার্যকর জিএসটি ২.০, বাজার পর্যবেক্ষণে বিজেপির রাজ্য সভাপতি

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.