Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দ্বিতীয়বার মা হতে চলেছেন কৌতূকশিল্পী ভারতী সিং, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট

দ্বিতীয়বার মা হতে চলেছেন কৌতূকশিল্পী ভারতী সিং, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট

Online Desk অক্টোবর 7, 2025
as.png

ওঙ্কার ডেস্ক: দ্বিতীয়বার মা হতে চলেছেন কৌতূকশিল্পী ভারতী সিং। সোশাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানিয়েছেন তার দ্বিতীয়বার মাতৃত্বের কথা। এদিন স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ভারতী নতুন অতিথি আসতে চলেছে সেই কথা প্রকাশ্যে আনেন।
আড়াই মাসের অন্তঃসত্ত্বা সে। কিন্তু তা তিনি একেবারেই টের পাননি। তাঁর ওজন বেশি হওয়ার কারণেই তা টের পাননি বলেই জানান। সেই অবস্থাতেই তাই তিনি শুটিং ফ্লোরে গিয়েছেন। ঘর ও বাইরে দুটোই সমানতালে সামলেছেন। মঞ্চে পারফর্মও করেছেন। ভারতী এই নিয়ে বলেন, আমি যে দ্বিতীয়বার মা হতে চলেছি তা আমি একেবারেই বুঝতে পারিনি। আমি এই অবস্থায় পারফর্ম করেছি, ঘর ও বাইরের কাজ সমানতালে সামলেছি। হঠাৎই একদিন আমার মনে হয়েছিল একবার পরীক্ষা করে দেখে নেওয়া যাক। আর তা করার পরই দেখলাম পজিটিভ এল। আমি সঙ্গে সঙ্গে এই খবর হর্ষকে জানাই। এটি আমাদের জন্যও অত্যন্ত আনন্দের একটা খবর।”
এইমুহূর্তে সুইজারল্যান্ডে বেবিমুন উপভোগ করছেন হর্ষ ও ভারতী। পাহাড়ের কোলে তোলা তাঁদের বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিয়েই সুখবর দিয়েছেন তাঁরা। উল্লেখ্য ২০১৭ সালে গাঁটছড়া বেঁধেছেন যুগলে। ২০২২ সালে কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য়। এবার কন্যা সন্তানের ইচ্ছা প্রকাশ করেছেন দুজনে।

Post Views: 122

Continue Reading

Previous: প্রতারণার অভিযোগ! জাভেদ হাবিব ও পরিবারের বিরুদ্ধে মোট ২০টি মামলা রুজু, ঘটনা আসলে কী?
Next: পাঞ্চেত ও মাইথন থেকে জলছাড়া কমাল ডিভিসি, কেন্দ্র–রাজ্যের মধ্যে নতুন করে চাপানউতোর

সম্পর্কিত গল্প

1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026
1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026

You may have missed

1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026
1000344392.jpg

প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইন আনতে চলেছে মোদী সরকার

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.