Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রতারণার অভিযোগ! জাভেদ হাবিব ও পরিবারের বিরুদ্ধে মোট ২০টি মামলা রুজু, ঘটনা আসলে কী?

প্রতারণার অভিযোগ! জাভেদ হাবিব ও পরিবারের বিরুদ্ধে মোট ২০টি মামলা রুজু, ঘটনা আসলে কী?

Online Desk অক্টোবর 7, 2025
ghj.png

ওঙ্কার ডেস্ক: কোটি টাকা প্রতারণার অভিযোগে তারকা হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব ও তাঁর ছেলের বিরুদ্ধে মামলা রুজু করে উত্তরপ্রদেশ পুলিশ। শুরু হয়েছিল তদন্ত। এবার সেই তদন্তে এল নয়া মোড়।
জানা যাচ্ছে, দেড়শোর বেশি মানুষের কোটি টাকা আর্থিক প্রতারণার অভিযোগে জাভেদ হাবিব ও পরিবারের বিরুদ্ধে মোট ২০টি মামলা রুজু করেছে। ইতিমধ্যেই সম্ভাল পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, হেয়ার স্টাইলিস্ট জাভেদ হাবিব ও তাঁর ছেলে ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগে ৫০ থেকে ৭৫ শতাংশ মুনাফার আশ্বাস দিয়েছিলেন। এক সংস্থাও ছিল এর নেপথ্যে। হাবিব ও তাঁর পরিবার যাতে দেশ ছাড়তে না পারেন তার জন্য তাঁদের বিরুদ্ধে লুক আউট নোটিশও জারি করা হয়েছে। ইতিমধ্যেই তাঁদের সম্পত্তি সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করা শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, ২০২৩ সালে সম্ভালের সারায়াতীন এলাকার রয়্যাল প্যালেস ভেঙ্কট হলে একটি অনুষ্ঠানে জাভেদ হাবিব ও তাঁর ছেলে প্রতারিত বিনিয়োগকারীদের বিটকয়েন এবং বিন্যান্স কয়েনে বিনিয়োগ করতে বলেন। অভিযোগ, টাকা ফেরানোর সময় এলে দেখা যায়, অস্বিত্বই নেই সংস্থার। উধাও হয়ে যান জাভেদ হাবিবরাও। একাধিকবার যোগাযোগ ও টাকা উদ্ধারের চেষ্টা করেও কোনও লাভ হয়নি বলেই অভিযোগ জানান হয়েছে। এরপরই কয়েকজন বিনিয়োগকারী অভিযোগ জানান উত্তরপ্রদেশের একটি থানায়। তাতেই প্রথম বিষয়টা প্রকাশ্যে আসে।

Post Views: 106

Continue Reading

Previous: চিফ জাস্টিসকে জুতো ছুঁড়ে মারার নিন্দা মোদীর, জুতো মারার নেপথ্যের কারণ জানালেন মূল অভিযুক্ত রাকেশ কিশোর
Next: দ্বিতীয়বার মা হতে চলেছেন কৌতূকশিল্পী ভারতী সিং, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট

সম্পর্কিত গল্প

1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026

You may have missed

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.