Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুক্তি পেল ‘ইক্কিস’-এর ফাইনাল ট্রেলার, বর্ষীয়ান অভিনেতা ‘ধর্মেন্দ্র’-র অভিনয় দেখে মনভার নেটিজেনদের

মুক্তি পেল ‘ইক্কিস’-এর ফাইনাল ট্রেলার, বর্ষীয়ান অভিনেতা ‘ধর্মেন্দ্র’-র অভিনয় দেখে মনভার নেটিজেনদের

Online Desk ডিসেম্বর 20, 2025
xd.png

ওঙ্কার ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা ‘ধর্মেন্দ্র’ অভিনীত শেষ ছবি ‘ইক্কিস’। ইতিমধ্যেই ‘ইক্কিস’-এর ট্রেলার মন জিতে নিয়েছিল দর্শকের। এবার মুক্তি পেল সেই ছবির ফাইনাল ট্রেলার। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবিতেই শেষবারের মত দেখা যাবে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রকে। ট্রেলারে তাঁর সংলাপও শোনা গিয়েছে। দেখা গিয়েছে নাচতেও। যা দেখে মনভার নেটিজেনদের একাংশের। নতুন বছরে ১ জানুয়ারিই মুক্তি পাবে ছবিটি।
প্রসঙ্গত, এই ছবির বিষয় মূলত সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের বায়োপিক। একদিকে যুদ্ধের উত্তেজনা, অন্যদিকে সংঘাত যা ভিত্তি করে গড়ে উঠেছে ছবির কাহিনি। একাত্তর সালের বসন্তর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে শহিদ সেকেন্ড লেফটেন্যান্ট পিভিসি অরুণ ক্ষেত্রপালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন ধর্মেন্দ্র। ট্রেলারে আলাদা করে নজর কেড়েছে ধর্মেন্দ্রর সংলাপ শোনা গেল, এই হল আমার ছোট ছেলে মুকেশ, ৫০ বছর বয়স। আর এই আমার ছোট ছেলে অরুণ। চিরকাল ২১ বছরই থাকবে।” আরেক দৃশ্যে ধর্মেন্দ্রকে নাচতেও দেখা গিয়েছে।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর ধুমধাম করে নব্বই বছরের জন্মদিন পালন করার কথা ছিল ধর্মেন্দ্রর। কিন্তু গত ২৪ নভেম্বর পরলোকে পাড়ি দেন বলিউডের প্রবীণ অভিনেতা। তাই এই ছবিকে ঘিরে বাড়তি আবেগ ও কৌতূহলও তৈরি হয়েছে। অনুরাগীরা যে সেই ছবি দেখার জন্য মুখিয়ে রয়েছেন, তা বলাই বাহুল্য। আপাতত ছবির ফাইনাল ট্রেলার নিয়েই শুরু হয়েছে জোরচর্চা।

Post Views: 283

Continue Reading

Previous: বাম আমলের বিদায় হলেও বঙ্গে জঙ্গলরাজ চলছে, সরাসরি তৃণমূলকে নিশানা মোদীর
Next: সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতু কামালের, নেপথ্যে কারণ কী?

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.