Skip to content
অক্টোবর 29, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতু কামালের, নেপথ্যে কারণ কী?

সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতু কামালের, নেপথ্যে কারণ কী?

Online Desk ডিসেম্বর 20, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: প্রায় একমাস যাবৎ সমস্যায় ছিল জি বাংলার অন্যতম ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। প্রশ্নের মুখে পড়েছিল ধারাবাহিকের ভবিষ্যৎও। তবে সেসব জল্পনা কাটিয়ে নতুন করে পথ চলা শুরু করেছে এই ধারাবাহিক। নতুন নায়িকাকে নিয়ে এগিয়ে চলেছে গল্প। অভিনেতার সঙ্গেও যে সমস্যা তৈরি হয়েছিল সেটা মিটেছে। কিন্তু এর মাঝেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট জিতু কামালের লিখলেন, ‘অতি রিক্ত করে’?
প্রসঙ্গত, শুক্রবার মধ্যরাতে একটি ইঙ্গিতবহ পোস্ট করেন জিতু কামাল। ফেসবুকের পাতায় অভিনেতা তাঁর সেই পোস্টে লেখেন, ‘অতিরিক্ত কোন কিছুই ভাল নয়। না অতিরিক্ত সাহায্য করা, না সাহায্যে নেওয়া। না ভালোবাসা, না অতিরিক্ত সম্মান দেখানো।’ একই সঙ্গে তিনি জানান, তাঁর মতে, ‘অতি রিক্ত করে।’ অর্থাৎ নিঃশেষ হয়ে যাওয়া। যদিও এর নেপথ্য ঠিক কী কারণ তা এখনও পরিস্কার নয়। যদিও অভিনেতার কথায় এটা নিছকই তাঁর ভাবনা। কিন্তু সেটা মানতে নারাজ অনুরাগীমহল। সেই পোস্টে এক ব্যক্তি লেখেন, ‘এত বেশি ভেবো না। ঘুমাও। আমাদের চিন্তা হয়, যে ছেলেটা কী ভাবছে, কেন ভাবছে এসব?’ কেউ আবার লিখেছেন, ‘সুন্দর অনুভূতি। কিন্তু এই প্রসঙ্গ এল কেন? সব ঠিক আছে তো?’ অনেকেই আবার অভিনেতার এই ভাবনার সঙ্গে সহমত পোষণ করেছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নায়ক নায়িকার মধ্যে কিছু জটিলতা তৈরি হয়। নভেম্বর মাসে দিতিপ্রিয়া জানিয়ে দেন যে তিনি আর যুক্ত থাকতে চান না এই ধারাবাহিকের সঙ্গে। পরবর্তীতে সেই জায়গায় আসে নতুন মুখ শিরিন পাল। বর্তমানে দর্শক শিরিন এবং জিতুর জুটিকে দারুণভাবে গ্রহণ করেছে।

Continue Reading

Previous: মুক্তি পেল ‘ইক্কিস’-এর ফাইনাল ট্রেলার, বর্ষীয়ান অভিনেতা ‘ধর্মেন্দ্র’-র অভিনয় দেখে মনভার নেটিজেনদের
Next: জোটে ‘না’ বঙ্গভোটে ! একক ভাবে লড়াই, হাইকমান্ডকে প্রস্তাব প্রদেশ কংগ্রেসের

সম্পর্কিত গল্প

Cyclone-Rain-Over-Kolkata-Riverfront.png

ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপ অর্ণব, তবুও বৃষ্টি থেকে রেহাই নেই বাংলার

Online Desk অক্টোবর 29, 2026
Muhanbagan.jpg

কোচের পাশেই বাগান কর্তারা

Online Desk অক্টোবর 28, 2026
New-Project-78.webp

সিজিও থেকে বেরোতেই পুলিশের হাতে আটক প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, নিয়ে যাওয়া হল লালবাজারে

Online Desk অক্টোবর 28, 2026

You may have missed

Cyclone-Rain-Over-Kolkata-Riverfront.png

ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপ অর্ণব, তবুও বৃষ্টি থেকে রেহাই নেই বাংলার

Online Desk অক্টোবর 29, 2026
Crispy-Saucy-Chicken-Lollipop-Recipe-Collage.png

ঘরে বানিয়ে নিন রেস্টুরেন্টের মতো চিকেন ললিপপ, রইল সহজ রেসিপি

Online Desk অক্টোবর 29, 2026
WhatsApp-Image-2026-09-04-at-17.56.42.jpeg

২৯ অক্টোবর ২০২৬: কেমন যাবে ১২টি রাশির ভাগ্য? জেনে নিন আজকের রাশিফল:

Online Desk অক্টোবর 29, 2026
New-Project-79.webp

ফ্লাইদুবাই কাণ্ডে বীরত্বের স্বীকৃতি, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে সর্বোচ্চ সম্মান সংযুক্ত আরব আমিরশাহির

Online Desk অক্টোবর 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.