Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৫০’এ পা ডোনা গাঙ্গুলির, মধ্যরাতে কেক কেটে সেলিব্রেশন সৌরভ – সানার

৫০’এ পা ডোনা গাঙ্গুলির, মধ্যরাতে কেক কেটে সেলিব্রেশন সৌরভ – সানার

Online Desk আগস্ট 22, 2025
images-5-2-1.jpeg

ওঙ্কার ডেস্ক: বেহালার মেয়ে থেকে মহারাজের রাজবধূ। তিনি নিজ গুণে অনন্যা। সেই রাজকন্যা বধূ থেকে মা হলেন। শুধু তাই নয়, অসংখ্য ছাত্রছাত্রীর নৃত্যগুরু তিনি। এখন তিনি স্বয়ংসম্পূর্ণা। আজ সেই রাজকন্যা ৫০ বছরে পা দিলেন। তাই ঘরে-বাইরে তাঁর জন্মদিনের সেলিব্রেশন। তিনি ডোনা গঙ্গোপাধ্যায়।
বেহালার বিত্তশালী রায় পরিবারের মেয়ে ডোনা। তাঁর ওড়িশি নাচের হাতেখড়ি কেলুচরণ মহাপাত্রের কাছে। বর্তমানে তিনি সফল নৃত্যশিল্পী সঙ্গে তাঁর আর এক পরিচয় বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী। ডোনা রায় থেকে ডোনা গঙ্গোপাধ্যায় হন। নাইন্টিজের আইকনিক ছিল সৌরভ-ডোনার প্রেম। তখনই পালিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। পরে সব মিটমাট হয়ে যায় পরিবারে। কিন্তু তখনকার তরুণ-তরুণীদের প্রেমের আইডলও ছিলেন সৌরভ-ডোনা।
৫০ তম জন্মদিনে মধ্যরাতে ১২ টা বাজতেই বর সৌরভ ও একমাত্র মেয়ে সানার সঙ্গে কেক কেটে জন্মদিন শুরু করলেন ডোনা। সানা আজ আর ছোট্ট নেই। সেও বিদেশে কর্মরত। কিন্তু মায়ের জন্মদিন উপলক্ষে বাইরে থেকে বাড়ি ফিরে এসেছেন ডোনা। ডোনার কেক কাটার সময় উপস্থিত ছিলেন বাড়ির সকলেই। সঙ্গে ছিল ডোনার প্রিয় পোষ্য সারমেয়। ডোনাকে কেক খাইয়ে দেন সৌরভ ও মেয়ে সানা।
ভরভরন্ত গৃহিণী রূপেও ডোনা ভীষণ পরিপাটি। সকালে সৌরভ,ডোনা আর সানা একসঙ্গে সময় কাটাচ্ছেন। সন্ধেতে আবার ‘দীক্ষামঞ্জরী’তে ডোনার জন্মদিনের সেলিব্রেশন। তবে বেহালা চৌরাস্তার স্কুলে নয় আজ রবীন্দ্রসদনে ডোনা কেক কেটে সেলিব্রেশন করবেন তাঁর জন্মদিন।
সঙ্গে রয়েছে ছাত্রীদের ওড়িশি নাচের মাধ্যমে ডোনাকে শুভেচ্ছা জানানো। আরও একটি বিশেষ নৃত্যনাট্যর চমক রয়েছে আজকের সন্ধেতে। রবীন্দ্রসদনে প্রবেশ অবাধ রাখা হচ্ছে ডোনা গঙ্গোপাধ্যায়ের হাফসেঞ্চুরি জন্মদিনে।

Post Views: 276

Continue Reading

Previous: ফের শিরোনামে গোবিন্দা-সুনীতা, গোবিন্দর বিরুদ্ধে বিচ্ছেদের মামলা সুনিতার?
Next: কাজের সুযোগ করে দিয়েছিলেন একসময়, রাখিতে ‘ফোনও এল না, কষ্ট হয়েছিল’, বললেন প্রাক্তন দেওর

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.