Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • কাজের সুযোগ করে দিয়েছিলেন একসময়, রাখিতে ‘ফোনও এল না, কষ্ট হয়েছিল’, বললেন প্রাক্তন দেওর

কাজের সুযোগ করে দিয়েছিলেন একসময়, রাখিতে ‘ফোনও এল না, কষ্ট হয়েছিল’, বললেন প্রাক্তন দেওর

Online Desk আগস্ট 22, 2025
IMG_20250822_173606-1.jpg

ওঙ্কার ডেস্ক: এক মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের খবর সমাজমাধ্যমের পাতায় ঘোষণা করেছিলেন টলিপাড়ার অভিনেত্রী সুস্মিতা রায়। এই খবরের পর আরও বেশি আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী। অভিনেত্রী বিচ্ছেদ নিয়ে জানিয়েছিলেন, মনখারাপ হলেও এখন আর অতীতে তাকাতে চান না। এটা দু’জনের মিলিত সিদ্ধান্ত। বিচ্ছেদের ঘোষণার পর আর তাঁদের কথা হয়নি। সুস্মিতার স্বামী পেশায় সাংবাদিক এবং তাঁর দেওর তিনিও অভিনেতা-ভ্লগার, সায়ক চক্রবর্তী।
সায়ক এবং সুস্মিতাকে একে অপরের ভ্লগে অনেক সময়ই দেখা গিয়েছে। দেওরের সূত্রেই এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছিলেন সুস্মিতা। ভ্লগিং, নেটপ্রভাবী হওয়ার জন্য অনেক বিজ্ঞাপনের কাজ পান সায়ক। সে সূত্রে সুস্মিতাকে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন তিনি। সেখান থেকে অভিনেত্রী নিজের ব্যবসা শুরু করেছেন। তা দেখে খুশি সায়ক। বৌদি সুস্মিতার সঙ্গে কাটানো মুহূর্তরা মাঝে মাঝে ভিড় করে। কিন্তু পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে। রাখিবন্ধনের দিন বার বার মনে পড়ছিল বৌদির কথা। সায়ক বললেন, “রাখিবন্ধনের দিন দেখলাম অফিসের সবাইকে রাখি পরিয়েছে সুস্মিতা। সে দিন ওর একটা ফোনও এল না, কষ্ট হয়েছিল। কিন্তু সব কিছু মেনে নিয়ে এগিয়ে যাওয়ার নাম জীবন।” দাদা-বৌদির সংসার ভাঙার সদুত্তর সায়কের কাছে নেই। তাঁরা আলাদা বাড়িতে থাকেন। তবে সুস্মিতার উন্নতিতে কিছু অবদান সায়কেরও আছে। এ কথা ভেবেই খুশি অভিনেত্রীর প্রাক্তন দেওর।

Continue Reading

Previous: ৫০’এ পা ডোনা গাঙ্গুলির, মধ্যরাতে কেক কেটে সেলিব্রেশন সৌরভ – সানার
Next: ‘বাঁচতে চাই, বিজেপি তাই’, ২৬ এর নির্বাচনের আগে স্লোগান ঠিক করে দিলেন মোদী

সম্পর্কিত গল্প

New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-50.webp

তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-49.webp

আরও শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার অন্ধ্র উপকূলে ল্যান্ডফল! বাংলাতেও দুর্যোগের মেঘ

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-48.webp

১ নভেম্বরই দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ‘ইন্ডি’ জোটের, ব্যবসায়ীদের উদ্বেগে ‘ডোন্ট কেয়ার’ রাহুলের!

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.