Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বাঁচতে চাই, বিজেপি তাই’, ২৬ এর নির্বাচনের আগে স্লোগান ঠিক করে দিলেন মোদী

‘বাঁচতে চাই, বিজেপি তাই’, ২৬ এর নির্বাচনের আগে স্লোগান ঠিক করে দিলেন মোদী

Online Desk আগস্ট 22, 2025
modi-ff.jpg

নিজস্ব প্রতিনিধি, ওঙ্কার বাংলা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে বঙ্গ সফরে এসে শুক্রবার ছাব্বিশের নির্বাচনের ঢাকে কাঠি বাজিয়ে দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দমদমে জেলের মাঠ থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। সমাবেশ থেকে জোড়াফুল শিবিরকে হঠিয়ে পদ্ম শিবিরকে ক্ষমতায় আনার ডাক দেন তিনি।

ভরা জন সমাবেশে শুক্রবার মোদী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন। মোদী বলেন, ‘প্রথমে কংগ্রেস, তার পর বামেদের শাসন দেখেছে বাংলা। ১৫ বছর আগে আপনারা মা-মাটি-মানুষে বিশ্বাস করে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তাতে আগের চেয়ে পরিস্থিতি আরও খারাপ হল। ‘ক্রাইম’ এবং ‘কোরাপশন’ টিএমসি সরকারের পরিচিতি। এটা পাকা যে, যত দিন বাংলায় তৃণমূলের সরকার থাকবে, তত দিন বাংলায় উন্নয়ন থমকে থাকবে। তৃণমূল গেলে তবেই আসল পরিবর্তন আসবে। টিএমসি যাবে, তবেই আসল পরিবর্তন আসবে।’ পাশাপাশি তিনি স্লোগান দেন, ‘বাঁচতে চাই, বিজেপি তাই’। তিনি আরও বলেন, ‘বাংলায় বিজেপির সরকার বানান। আমরা শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলা বানিয়ে দেব। বিকশিত বাংলা, মোদীর গ্যারান্টি।’

এদিন অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী মোদী। অনুপ্রবেশকারীরা এ দেশের যুবসমাজের রোজগার ছিনিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তাদেরকে দেশ ছাড়া করার বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। সংবিধান সংশোধনী বিলের পক্ষেও সওয়াল করেন তিনি। জেলে মন্ত্রিত্ব খোয়ানো সংক্রান্ত যে বিল এনেছে কেন্দ্র তার সমর্থনে জোরালো বার্তা দেন প্রধানমন্ত্রী।

Post Views: 233

Continue Reading

Previous: কাজের সুযোগ করে দিয়েছিলেন একসময়, রাখিতে ‘ফোনও এল না, কষ্ট হয়েছিল’, বললেন প্রাক্তন দেওর
Next: শিখ যাত্রীদের সফরকে ঘিরে পাকিস্তানের অ্যান্টি-ইন্ডিয়া পরিকল্পনা! রিপোর্টে চাঞ্চল্যকর দাবি

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.