Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জমজমাট হতে চলেছে একেনবাবুর ‘বেনারসে বিভীষিকা’, প্রকাশ্যে এল টিজার

জমজমাট হতে চলেছে একেনবাবুর ‘বেনারসে বিভীষিকা’, প্রকাশ্যে এল টিজার

Online Desk এপ্রিল 20, 2025
eken.png

ওঙ্কার ডেস্ক: আগেই জানা গিয়েছিল একেনবাবু আবার সদলবলে বড় পর্দায় ফিরছেন। এবার স্থির হল দিনক্ষণ। প্রকাশ্যে এল একেন সিরিজের ‘বেনারসে বিভীষিকা’র টিজার। রহস্যের সমাধানে বাপি ও প্রমথকে নিয়ে একেনবাবু পৌঁছে গিয়েছেন সোজা কাশীধামে।
ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। ছবির প্রথম ঝলকে রয়েছে নতুন রহস্য যা আরও বেশি জটিল হতে চলেছে। টিজারের শুরুতেই একেন ওরফে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে চমকে দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বেনারসের প্রেক্ষাপটে টিজারের ঝলক দর্শক অনুরাগীদের নজর কাড়বেই তা বলাই বাহুল্য। টিজারের শুরুতেই হরগৌরী ঘাট, গঙ্গা আরতি দেখা গেছে। বেনারসের অলিগলির ছবি ফুটে উঠেছে টিজারের মাধ্যমে। প্রতিবারের মতোই শুধু রহস্য উন্মোচন নয়, তার সঙ্গে থাকবে একেনবাবুর মারাত্মক পাঞ্চলাইনও। আর যেখানে একেনবাবুর উপস্থিতি রয়েছে সেখানে সিরিজ বেশ জমজমাট হতে চলেছে তা আশা করাই যায়। ইতিমধ্যেই, ‘বাপি’ ওরফে সুহোত্র মুখোপাধ্যায়, ‘প্রমথ’ ওরফে সোমক ঘোষ ও ‘একেনবাবু’ অনির্বাণ চক্রবর্তী বেনারস থেকে ফিরেছেন শুটিং সেরে।
এই ছবিতে অভিনয় করবেন ইশা সাহা, গৌরব চক্রবর্তী, বিশ্বনাথ বসু, পদ্মনাভ দাশগুপ্ত, দেবেশ চট্টোপাধ্যায়,ঋষভ বসু সহ আরও অনেকেই। হইচই স্টুডিওজ প্রযোজিত এবং জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবিটি বড়পর্দায় মুক্তি পাবে আগামী ১৬ মে।

Post Views: 81

Continue Reading

Previous: বৈশাখের শুরুতেই ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে তাপমাত্রা! আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে
Next: জল্পনার অবসান, ১ নয় ২টি বাংলা শো’য়ের সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.