ওঙ্কার ডেস্ক: আচমকাই বাতিল হয়ে গেল অনির্বাণ ভট্টাচার্যের ‘হুলিগানইজম’ ব্যান্ডের অনুষ্ঠান। শ্রোতা অপেক্ষায় ছিলেন তাঁদের তাঁদের অনুষ্ঠানের জন্য। আগামী ১ নভেম্বর গীতাঞ্জলি স্টেডিয়ামে ‘ফসিল্স’, ‘চন্দ্রবিন্দু’, ‘লক্ষ্মীছাড়া’, ‘ইউফোরিয়া’র পাশাপাশি ‘হুলিগানইজম’-এরও অনুষ্ঠান ছিল। কিন্তু সম্মিলিত ব্যান্ডের অনুষ্ঠানে ‘হুলিগানইজ়ম’ থাকলে অনুমতি পাওয়া যাচ্ছে না। জানোন হল ‘হুলিগানইজম’–এর পক্ষ থেকেই।
উল্লেখ্য, অনুষ্ঠানে অন্য ব্যান্ডগুলি থাকছে। তবে বাদের তালিকায় শুধু ‘হুলিগানইজম’। খবরটি নিজেদের সমাজমাধ্যমে জানিয়েছে অনির্বাণের ব্যান্ডে। তাঁরা লিখেছেন, “ইহার পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি বা কারণ কখনওই খুঁজিবেন না।” এ বিষয়ে দেবরাজ ভট্টাচার্য বলেন, “আমাদের অনুষ্ঠান কেন বাতিল হল, তা সবচেয়ে ভাল জানেন আয়োজকেরা। তবে যতটা জানতে পেরেছি, ‘হুলিগানইজম’ থাকলে এই অনুষ্ঠানের অনুমতি পেতে সমস্যা হচ্ছে। অনুমতি দেওয়ার দায়িত্ব প্রশাসনের। তাই এর নেপথ্যের কারণ কী হতে পারে, আমাদের সত্যিই জানা নেই।”
প্রসঙ্গত, ‘হুলিগানইজম’ তাঁদের পোস্টে উল্লেখ করেছেন, এই অনুষ্ঠান বাতিল হলেও, গান বন্ধ হবে না। তাঁরা সেখানে সাধু ভাষায় লিখেছিলেন, “আমরা আগেই বলিয়াছি, পশ্চিমবঙ্গ অরাজনৈতিক রাজ্য এবং সাংস্কৃতিক উদারতায় বিশ্বে প্রথম স্থান অধিকার করিয়াছে।” এই মন্তব্যের মধ্যে বিশেষ ইঙ্গিত খুঁজে পেয়েছেন নেটাদুনিয়ার একাংশ।
কয়েক মাস আগে একটি অনুষ্ঠান নিয়েও বিতর্কের চর্চা চলে বেশ কয়েকদিন। কটাক্ষের শিকার হতে বাদ যায়নি অভিনেতা অনির্বাণও। যদিও তিন ঘোষের মধ্যে কুণাল ঘোষ কোনও আপত্তি জানাননি। তিনি উপভোগ করেছিলেন বলেই জানিয়েছিলেন।
