ওঙ্কার ডেস্ক: ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক শেষের পথে, সেই জল্পনা এখন চর্চায়। দীর্ঘ ৩ বছরের বেশ সময় পথ চলার পর শেষ হচ্ছে এই জনপ্রিয় ধারাবাহিক। এই ধারাবাহিকের অন্যতম চরিত্র কৌশিকি ওরফে রূপসা চক্রবর্তী। তবে এবার সুখবর জগদ্ধাত্রী শেষ হলেও রূপসাকে দেখা যেতে চলেছে নতুন মেগাতে। ৮ ডিসেম্বর থেকে জি বাংলার পর্দায় শুরু হল ‘বেশ করেছি প্রেম করেছি’। সন্ধে সাতটার স্লটে দেখা যাবে এই ধারাবাহিক। এই চ্যানেলেই একই সময় এবারও দেখা যাবে রূপসাকে। অভিনেত্রী নিজেই জানালেন সেই কথা। তিনি যোগ দিলেন ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকে। প্রথম পর্বেই তাঁর নতুন চরিত্রের ঝলক দেখা গিয়েছে।
অভিনেত্রী সমাজমাধ্যমে লিখেছেন, ‘আজ যখন কৌশিকীর যাত্রা শেষের দিকে এগোচ্ছে, মনটায় খানিকটা আবেগঘন। ঠিক সেই মুহূর্তে কান ঘেঁষে দু’টো শিশু, একটা ছেলে আর একটি মেয়ে এসে বলল, তোমাকে আমরা ছাড়ছি না! তোমার পথচলা থামলে চলবে না। তাই নতুন উদ্যমে, নতুন আবেগে শুরু করলাম আরেকটা নতুন গল্প। আর সেই কারণেই আজ থেকে আমি থাকছি আপনাদের সাথেই সেই একই সময়, কিন্তু নতুন ধারাবাহিক, বেশ করেছি প্রেম করেছি-তে।’ অন্যদিকে ‘জগদ্ধাত্রী’ শেষ হওয়ায় রূপসা লেখেন, ‘প্রায় সাড়ে তিন বছর, প্রতিদিন সন্ধ্যায় আপনাদের সামনে হাজির হতাম জগদ্ধাত্রীর বড়দি হয়ে, আর আপনাদের সবার প্রিয় চরিত্র কৌশিকী মুখার্জি রূপে। আপনাদের অফুরন্ত ভালোবাসা, সম্মান আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে প্রতিটি দিন।’ এদিকে জগদ্ধাত্রী শেষ হওয়ার বিশাদের মাঝে এই নতুন সুখবরে খুশি অভিনেত্রীর সব অনুরাগীরা। রূপসাকে নতুন চরিত্রে দেখার অপেক্ষায় দর্শকেরা।
