Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাস পূর্ণিমার দিনেই প্রকাশ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ ছবির টিজার

রাস পূর্ণিমার দিনেই প্রকাশ্যে ‘লহ গৌরাঙ্গের নাম রে…’ ছবির টিজার

Online Desk নভেম্বর 5, 2025
hg.png

ওঙ্কার ডেস্ক: আসতে সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে…’। সেই ছবিতে বিনোদিনীর নাম সামনে আসতেই শুভশ্রী নাকি রুক্মিণী কাকে বিনোদিনীর চরিত্রে ভালো মানিয়েছে সেই নিয়ে টলি পাড়ায় শুরু হয়েছিল জোর চর্চা।
ইতিমধ্যেই শেষ হয়েছে এই ছবির শুটিং। এবার প্রকাশ্যে এল ছবির টিজার। সেই ঝলকে দেখা গিয়েছে ছবির মধ্যে ছবি হতে। সেই ছবির নায়ক ইন্দ্রনীল সেনগুপ্ত। পেশার খাতিরে সেও সাজবে শ্রী চৈতন্য। আর টিজারেও সেই ধারা অব্যহত রইল। টিজারের শুরুতেই আবহে ভেসে এসেছে ইশা সাহার কন্ঠ স্বর। তাঁর গলাই সেই পরিচিত লাইন, ‘রোল, সাউন্ড’ আর তারপর আবহের যাত্রার পালার সেই চিরাচরিত সুর। তারপর আবার আবহে শোনা যায় এক কন্ঠ স্বর। ছবির ‘নিত্যানন্দ’ যিশুর গলায়। তারপরেই দেখা যায় গিরিশ ঘোষ রূপে ব্রাত্য বসু ও বিনোদিনী শুভশ্রীকে। মূলত গৌরাঙ্গ বা শ্রী চৈতন্য ও নানা সময়ের সমাবর্তন এই ছবির পটভূমি। ছবিতে তিনটি সময়কাল এক সুতোয় বেঁধে তুলে ধরা হবে। সৃজিতের ছবিতে শ্রীচৈতন্যর সময়কাল, নটী বিনোদিনী-গিরিশ ঘোষের সময় কাল এবং বর্তমান সময় এক সুতোয় বাঁধা পড়বে। ছবিতে শ্রীচৈতন্যের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দিব্যজ্যোতি দত্তকে। পাশাপাশি, নটী বিনোদিনীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হল ‘চৈতন্যলীলা’। সেই সূত্র ধরেই এটি এই ছবির খুব গুরুত্বপূর্ণ অংশ। টিজারের শেষে রয়ে যায় প্রশ্ন কীভাবে ঘটে ছিল শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান?’
সব মিলিয়ে দর্শকদের মধ্যে এই ছবি নিয়ে কৌতূহল ছিলই তার সঙ্গে এই টিজার যেন আরও বাড়িয়ে দিল উত্তেজনা। বর্তমানে নতুন ছবি ও বিনোদিনীর চরিত্রে শুভশ্রীকে দেখার জন্য অপেক্ষায় অনুরাগী ও দর্শকমহল।

Post Views: 259

Continue Reading

Previous: আমেরিকার লুইসভিল বিমানবন্দরের কাছে দুর্ঘটনাগ্রস্থ কার্গো বিমান, অন্তত ৭ জন নিহত, আহত ১১
Next: ভোটচুরি নিয়ে ‘হাইড্রজেন বোম’ রাহুলের; দাবি সব বিজেপির পরিকল্পনামাফিক ছিল

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.