Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিয়ের পিঁড়িতে এবার অভিনেত্রী মধুমিতা সরকার, কবে বসবে বিয়ের আসর?

বিয়ের পিঁড়িতে এবার অভিনেত্রী মধুমিতা সরকার, কবে বসবে বিয়ের আসর?

Online Desk ডিসেম্বর 8, 2025
Oshtomi-Nobomi-‘25-1.jpg

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। নতুন সম্পর্ককে এবার স্বীকৃতি দিতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন মধুমিতা। জানা গিয়েছে দিনক্ষণ, আগামী বছরের ২৩ জানুয়ারি বসতে পারে বিয়ের আসর। বারুইপুর রাজবাড়িতেই হবে এলাহি আয়োজন। সাবেকি সাজই প্রথম পছন্দ মধুমিতা ও দেবমাল্যর। সেভাবেই সাজবেন দু’জনে। রিসেপশন হবে ২৫ জানুয়ারি। সেই অনুষ্ঠানটি হবে অবশ্য শোভাবাজার রাজবাড়িতে। বিনোদুনিয়ার অনেককেই যে মধুমিতা-দেবমাল্যর বিয়েতে উপস্থিত থাকতে পারেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন মধুমিতা। এর পর ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’-এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। বেশ বিরতির পর ‘ভোলে বাবা পার করে গা’ ধারাবাহিকের মাধ্যমে ফিরেছেন পর্দায়। ২০২৪ সালে পুজোর মরশুমেই অনুরাগীদের প্রেমিকের সঙ্গে পরিচয় করিয়েছেন টলিপাড়ার অভিনেত্রী। দেবমাল্য পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সোশাল মিডিয়ায় উঁকি দিলেই জুটির ক্যামেরাবন্দি রোম্যান্টিক সব মুহূর্ত দেখা যায়। এবার নতুন জীবনের পথে পা বাড়াচ্ছেন অভিনেত্রী।

Post Views: 123

Continue Reading

Previous: ‘এক ফ্রেমে একেন গোরা…….’ সমাজমাধ্যমে ছবি পোস্ট করতেই কটাক্ষ নেটিজেনের
Next: এইমসে চাকরির টোপ ! কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নাম করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেত্রী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.