Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঈদের অনুষ্ঠানে কারাগারে থেকেই নোবেল গেয়ে উঠলেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে…..’

ঈদের অনুষ্ঠানে কারাগারে থেকেই নোবেল গেয়ে উঠলেন ‘সেই তুমি কেন এত অচেনা হলে…..’

Online Desk জুন 9, 2025
fgbjb.png

ওঙ্কার ডেস্ক: তাঁর সুরে বাংলা গান একসময় নতুন করে প্রাণ পেয়েছিল। একের পর এক হারিয়ে যাওয়া গান থেকে নিজের তৈরি কথা ও সুরের জাদুতে মন মজেছিল বাঙালির। প্রতিভার বিকাশে বিস্মিত হয়েছিলেন সঙ্গীতপ্রেমীরা। তবে এহেন প্রতিভাসম্পন্ন গায়কের ব্যক্তিজীবনে ঝঞ্ঝাটের অভাব নেই! ঘনঘন জেলযাত্রায় জীবন বিপর্যস্ত জনপ্রিয় গায়ক মইনুল আহসান নোবেল। এই মুহূর্তে যেমন তিনি ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে বন্দি বাংলাদেশের কেরানীগঞ্জের কারাগারে। সেখানে বকরি ইদের অনুষ্ঠানে নিজের সমস্ত ‘সিগনেচার’ গানগুলি গেয়ে মন ভরিয়ে দিলেন নোবেল।
‘সেই তুমি কেন এত অচেনা হলে/ সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে’, বারবার এই গান তাঁকে জনপ্রিয়তার শীর্ষে তুলে দিয়েছে। বন্দি জীবনে এই গান হয়ত নোবেলের জীবনে এল অন্য ব্যাঞ্জনা নিয়ে। কেরানীগঞ্জের কারাগারে ইদের অনুষ্ঠানে তাই তিনি শুরুতেই সেই গান গেয়ে ছড়ালেন জাদু। এরপর তাঁর গলায় বেজে ওঠে জেমসের ‘ভিগি ভিগি’ গানটি। কারাগারের একটা সন্ধ্যা এভাবেই সুরে সুরে কেটে গেল। খুশি অন্য বন্দিরাও। বাংলাদেশের কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মহম্মদ জান্নাত-উল-ফরহাদ জানান, ‘‘আমাদের যেসব কারাগারে বড় জায়গা আছে, সেখানে ইদ পার্বণে বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বড় মাঠ নেই সেখানেও ছোট করে গানবাজনার আয়োজন হয়।”
নোবেল গত মে মাস থেকে জেলবন্দি। অভিযোগ বেশ গুরুতর। এক কলেজ ছাত্রীকে বেশ কয়েকমাস আগে বিয়ের প্রস্তাব দেন গায়ক মইনুল আহসান নোবেল। এরপর থেকেই নাকি নিজের বাড়িতে তাঁকে আটকে নির্যাতন চালিয়ে গিয়েছিলেন নোবেল। শুধু তাই নয়, সেই সমস্ত ছবি ও ভিডিও ফোনে রেকর্ড করে লাগাতার ভয় দেখিয়েছেন বলেও তাঁর বিরুদ্ধে অভিযোগ। ফলে কারাবন্দি তিনি। সেখানেও নিজের পেশাকেই আঁকড়ে রয়েছেন নোবেল।

Post Views: 541

Continue Reading

Previous: বারাসাতে এক মহিলার কম্বল জড়ানো মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য এলাকাজুড়ে
Next: জোরকদমে চলছে ভোট-প্রচার বাম-তৃণমূল–বিজেপির, পাখির চোখ কালীগঞ্জ উপনির্বাচন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.