Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘হেরা ফেরি৩’ নিয়ে বিতর্কের জল বহুদুর, এবার মুখ খুললেন পরেশ রাওয়ালের আইনজীবী…

‘হেরা ফেরি৩’ নিয়ে বিতর্কের জল বহুদুর, এবার মুখ খুললেন পরেশ রাওয়ালের আইনজীবী…

Online Desk মে 27, 2025
hdfjdfk.png

ওঙ্কার ডেস্ক: ‘হেরা ফেরি ৩’-কে কেন্দ্র করে বিতর্ক প্রতিদিন উত্তরোত্তর পাল্লা দিয়ে বাড়ছে। তবে এবার সেই বিতর্ক নতুন মোড় নিল পরেশ রাওয়ালের তরফে আইনি সাফাইয়ের পর। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পরেশে’র আইনজীবী, চুক্তি তো দূরের কথা, ‘হেরা ফেরি ৩’ ছবির কোনও চিত্রনাট্যই নাকি দেখানো হয়নি অভিনেতাকে! পরেশ রাওয়ালের আইনি টিমের তরফে এক সাক্ষাৎকারে জানানো হয়, “অভিনেতাকে ছবির কোনও চিত্রনাট্য, কোনও গল্প হাতে দেওয়া হয়নি। এমনকী, প্রযোজনা সংস্থা যে ক্ষতির দাবি করছে, তারও কোনও ভিত্তি নেই, কারণ কোনও আইনি চুক্তিই তো হয়নি।”
এদিকে, হঠাৎ করেই বড়সড় আইনি পদক্ষেপ নিয়েছেন ‘হেরা ফেরি’র আসল প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা। জানা গিয়েছে, তিনি আইনজীবীর মাধ্যমে নোটিস পাঠিয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেঠি, পরেশ রাওয়াল এবং পরিচালক প্রিয়দর্শনকে। সেই নোটিসে স্পষ্ট বলা হয়েছে, হেরা ফেরি সংক্রান্ত কোনও রকম ছবির প্রোমো, প্রচার, বিজ্ঞাপন কিংবা কার্যকলাপে অংশগ্রহণ করা চলবে না। তা না স্পষ্ট চুক্তিভঙ্গ হিসাবে ধরা হবে। তাঁদের আরও দাবি, ‘বাবু ভাইয়া’ সহ সমস্ত চরিত্রের স্বত্ব নাকি একমাত্র নাদিয়াদওয়ালার হাতেই।
সূত্র মারফত জানা গিয়েছে, অভিনেতাকে নাকি অক্ষয় কুমার আশ্বস্ত করেছিলেন “বিশ্বাস রাখো, আমি আছি। পরে সবই লং-ফর্ম চুক্তিতে লেখা থাকবে।” দীর্ঘ দিনের সম্পর্কের ভরসাতেই পরেশ রাওয়াল সই করেন চুক্তিপত্রে, কোনও বিশদ চুক্তি বা স্ক্রিপ্ট ছাড়াই।
শোনা যাচ্ছে, ছবির প্রমো শ্যুট করা হয়েছিল ‘ভূত বাংলা’র সেটে সামান্য বদল করে। যদিও সেটি ২০২৬-এর শুরুর কথা মাথায় রেখেই পরিকল্পনা করা হয়েছিল। পরেশ রাওয়াল নিজেও নাকি প্রস্তাব দিয়েছিলেন, “এ ছবির প্রমো পরের বছর শুট করলে হয় না?” ‘বাবু ভাইয়া’র আইনি টিম আরও জানিয়েছে, “পরেশজি বাবু ভাইয়া চরিত্রটির সঙ্গে আবেগের জায়গা থেকে যুক্ত। সেই কারণেই তিনি আগে স্পষ্টতা চেয়েছিলেন। কিন্তু প্রযোজক সংস্থা যখন কোনও চিত্রনাট্য, এমনকী লং-ফর্ম ড্রাফটও দেয়নি, এবং ‘হেরা ফেরি’ প্রযোজক নাদিয়াদওয়ালা যখন আইনি আপত্তি জানান, তখন আমাদের মক্কেল নিজে থেকেই টার্ম শিট বাতিল করেন ও সমস্ত টাকা সুদসহ ফেরত দেন।”
এই মুহূর্তে ‘হেরা ফেরি ৩’-এর ভবিষ্যৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা। একদিকে আইনি নোটিস, অন্যদিকে তিক্ততা ও ভুল বোঝাবুঝি। একটাই প্রশ্ন বাবু ভাইয়ার চরিত্রে পরেশ রাওয়াল কি আদৌ ফিরবেন পর্দায়, নাকি আইনি লড়াইতেই শেষ হবে এই ক্লাসিক কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় অধ্যায়?

Post Views: 394

Continue Reading

Previous: হাওড়া হাসপাতাল থেকে বদলি আরজিকর আন্দোলনের চেনা মুখ দেবাশিস
Next: নিম্নচাপের প্রভাবে ঝড়-বৃষ্টিতে ভাসতে পারে বাংলা,মাইকিং শুরু হলো সুন্দরবনে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.