ওঙ্কার ডেস্ক: ফের ছোটপর্দায় রণিতা দাস। আগেই খবর পাওয়া গিয়েছিল তিনি শীঘ্রই ধারাবাহিকে ফিরবেন তবে কোন সিরিয়ালে আসবেন তা খোলসা হয়নি। এবার জানা গেল, সাধারণ মানুষ থেকে সকলেই নায়ক-নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই। পর্দার সামনে তাঁদের অভিনয় দেখার চেয়েও পর্দার পিছনে কে কী করছেন তা নিয়ে দর্শকের আগ্রহ বেশি। শটের ফাঁকে কে কার সঙ্গে মজা করল, আবার একটু এদিক অদিক হলেই মুখ ভার হয়ে যায়!
জানা গেছে, এবার সেইসব হাঁড়ির খবর দিতেই আসছেন রণিতা দাস তাঁর সঙ্গী হচ্ছেন অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই অনুষ্ঠানের কিছু প্রোমো। ১১ মে থেকে স্টার জলসায় শুরু হয়েছে এই নতুন শো। বহু দিন পরে ছোট পর্দার পরিচিত মুখ বাহামণিকে দেখে উচ্ছ্বসিত দর্শক। নায়িকাও অবশ্য একই রকম উত্তেজিত। অভিনেত্রী জানান, ‘‘এই রকম কাজ আগে করিনি৷ একেবারে অন্য রকম। বহু দিন পরে আবার পর্দায় ফেরা, আরও বেশি ভাল লাগছে।’’
বহুদিন ধরেই দর্শক মনে প্রশ্ন ছিল, রণিতাকে কবে আবার পর্দায় ফিরবেন। নায়িকা আগেই সেই দিয়েছিলেন। একাটানা বেশ কয়েক বছর চলেছিল ইস্টি কুটুম তারপর শারীরিক কারণেই সরে গিয়েছিলেন ধারাবাহিক থেকে। কিন্তু তাঁকে যে আবারও বাহা রূপেই দেখা যাবে, এটা কেউই আশা করেননি। কল্পকাহিনি নয়, নায়ক-নায়িকাদের সব হাঁড়ির খবর দর্শকের সামনে তুলে ধরবেন তিনি.
