Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘হুলিগানিজম’ টিমকে ক্ষমা চাওয়ার কথা বলে দীর্ঘ পোস্ট রুদ্রনীল ঘোষের, কেন আপত্তি জানালেন অভিনেতা?

‘হুলিগানিজম’ টিমকে ক্ষমা চাওয়ার কথা বলে দীর্ঘ পোস্ট রুদ্রনীল ঘোষের, কেন আপত্তি জানালেন অভিনেতা?

Online Desk সেপ্টেম্বর 4, 2025
ws.png

ওঙ্কার ডেস্ক: রবিবার থেকেই অনির্বাণ ভট্টাচার্যর ব্যান্ডের গানে তোলপাড় নেটভুবন! ‘নরেন্দ্র মোদির পেনশন-টেনশন’ থেকে শুরু করে হিন্দু রাষ্ট্র, ‘তিন ঘোষ’কে একসূত্রে গেঁথে মঞ্চে যেভাবে কণ্ঠ ছেড়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নিয়েই বর্তমানে সোশ্যাল মিডিয়ায় হইচইয়ের অন্ত নেই। অনির্বাণের পলিটিক্যাল স্যাটায়ার মূলক গানে বিতর্কও তুঙ্গে! যদিও এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বামনেতা শতরূপ ঘোষ এই গানের প্রশংসায় পঞ্চমুখ, তবে এবার আপত্তি তুলে অনির্বাণ এবং তাঁর ‘হুলিগানিজম’ টিমকে ক্ষমা চাওয়ার কথা বললেন রুদ্রনীল ঘোষ।
রাজনীতির বহুলচর্চিত বিষয়গুলিকে নিয়ে সহকর্মী অনির্বাণ ভট্টাচার্য হাস্যরসের মোড়কে যে গান বেঁধেছেন, তা নিয়ে রুদ্রনীল ঘোষের কোনও আপত্তি নেই! তবে আপত্তির কারণ মঞ্চে দাঁড়িয়ে সনাতন ধর্ম নিয়ে অনির্বাণের ‘হুলিগানইজম’-এ। ক্ষোভে ফুঁসে রুদ্রনীল এক দীর্ঘ পোস্ট করেছেন। প্রশ্ন তুলেছেন, ‘বন্ধুবর অনির্বাণ ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই অসচেতন, জ্ঞানহীন বক্তব্যের। আপনি মঞ্চে বললেন- ‘সনাতন এসে গেছে? আর সনাতনী? ভাই, অনির্বাণ পৃথিবীর চূড়ান্ত মুর্খ ব্যক্তিও জানেন, সনাতন ধর্ম পৃথিবীর আদিতম ধর্ম বা জীবনচর্যা। তারপর বাকি ধর্মগুলির জন্ম। আর আপনি বললেন, ‘সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে!’ আপনি সজ্ঞানে বললেন এই কথা?’
অনির্বাণের বিরুদ্ধে অভিযোগ তুলে রুদ্রনীল ঘোষের মন্তব্য করেছেন, ‘অন্য কোনও ধর্ম সম্পর্কে এই ধরনের উক্তি করলে তারা এতক্ষণে আপনাকে কি বলতেন তা নিশ্চয়ই জানেন! অকারণ ছোট করছেন নিজের ধর্মকে? সনাতন ও সনাতনীকে? ভাই অনির্বাণ, যদি সত্যই নিজের অজ্ঞানতা থেকে এই বক্তব্য রেখে থাকেন, তাহলে জানান। দেখবেন সকলে আপনাকে ক্ষমা করবেন। আর যদি সজ্ঞানে এই ধরণের মন্তব্য করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিন। রুদ্রনীলের এহেন পোস্টের পরই আবার একাংশের মন্তব্যও করেছেন, ‘মঞ্চে তিন ঘোষের নামে আপনার নাম নেননি বলে গোঁসা হয়েছে নাকি?’ যদিও অনির্বাণ ভট্টাচার্য রুদ্রনীলের পোস্টের উত্তরে কোনও কিছুই জানান নি এখনও পর্যন্ত!

Post Views: 138

Continue Reading

Previous: সব রাজ্যে তৈরি করতে হবে ডিটেনশন ক্যাম্প, ‘সাহসী পদক্ষেপ’ বললেন দিলীপ
Next: ‘বিজেপি আসলে গদি চোর’, বিধানসভায় প্রবল আক্রমণে মমতা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.