Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২৭ বছর পর ফের থিয়েটারের মঞ্চে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কবে কোন নাটকে দেখা যাবে তাঁকে?

২৭ বছর পর ফের থিয়েটারের মঞ্চে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কবে কোন নাটকে দেখা যাবে তাঁকে?

Online Desk অক্টোবর 31, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: দীর্ঘ সাতাশ বছর পর ফের আলো-আঁধারির মঞ্চে ফিরছেন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরিচালক আবার পা রাখছেন নাট্যদুনিয়ার মঞ্চে, শুধুমাত্র বন্ধুর ডাক আর এক কিংবদন্তি নাট্যকারের স্মৃতিকে সম্মান জানাতে আবারও মঞ্চে ফেরা পরিচালকের। এই নভেম্বরেই শুরু হতে চলেছে চেতনা নাট্যোৎসব। উপলক্ষ বাদল সরকারের জন্মশতবর্ষ। সেই উৎসবে চেতনার মঞ্চে ফিরছে তাঁরই অমর সৃষ্টি ‘ভুল রাস্তা’। আর জানা যাচ্ছে, সেই নাটকেই, বন্ধুর আহ্বানে, ফের মঞ্চে উঠছেন শিবপ্রসাদ।
সুজন মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদের বহু বছরের সহপাঠী। একসময়ে বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবে ছিলেন দু’জনেই। তবে সময়ের সাথে সাথেই কাজের পথ আলাদা হয়েছে দুজনেরই। সম্প্রতি, সামাজিক মাধ্যমে শিবপ্রসাদ নিজেই জানিয়েছেন তাঁর অনুভূতি—“একটু মন দিবেন, কান দিবেন, কানে শুনে মনে লিবেন। ১৯৮৮ সালে দেশ পত্রিকায় প্রথম পড়েছিলাম বাদল সরকারের ‘ভুল রাস্তা’। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবে নীলের নির্দেশনায় আমরা এই নাটকটি মঞ্চস্থ করি। শেষবার এই নাটকে অভিনয় করেছিলাম প্রায় ২৭ বছর আগে।’
আগামী ২২ নভেম্বর, চেতনার জন্মদিনে, একাডেমির মঞ্চে আবার ফিরছে ‘ভুল রাস্তা’।” ফের দুই বন্ধুর মিল হতে চলছে মঞ্চে। সেই নিয়ে দুজনেরই উত্তেজনা তুঙ্গে। বড় পর্দায় ছবি দেখার পাশাপাশি বহু মানুষ এখনও সমানভাবে ভালবাসেন মঞ্চ উপস্থাপনা। বর্তমানে শিবপ্রসাদ ও সুজন দুজনেই তাঁদের নাটক নিয়ে জোরকদমে চালিয়ে যাচ্ছেন কাজ।

Post Views: 80

Continue Reading

Previous: ব্যাকিংহ্যাম প্যালেস থেকে তিরস্কার রাজকুমার অ্যান্ড্রু; এপস্টিন ফাইলে নাম জড়ানোই বহিষ্কারের কারণ
Next: দার্জিলিং-এ বাস দুর্ঘটনায় মৃত ২ আহত বহু

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.