ওঙ্কার ডেস্ক: বেশ কিছুদিনের বিরতি পর এবার স্টার জলসার নতুন ধারাবাহিকের হাত ধরে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। স্টার জলসার নতুন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে নতুন এক চরিত্রে। নিজের নতুন কাজ নিয়ে সবটাই খোলসা করলেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়।
অভিনেত্রী বলেন, ” স্টার জলসার নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’তে কাজ শুরু করছি। আমি প্রধান চরিত্রে কাজ করছি না। ধারাবাহিকের অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ে রয়েছি আমি। আসলে নিজেকে সময় দেওয়ার জন্যই আমার এই সিদ্ধান্ত। আমার নতুন ধারাবাহিকের নাম ‘লক্ষ্মীঝাঁপি’। আসলে ধারাবাহিকে প্রধান চরিত্রে কাজ করলে অনেক দায়িত্ব থাকে তাই আমার এই সিদ্ধান্ত।
সংসারের পাশাপাশি অভিনয়ে কিভাবে সময় দেবেন সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “আমার এটা নিয়ে কোনও অসুবিধা হয় না। মা চলে যাওয়ার পর বাড়ির সব কাজ আমিই করতাম। আমার অনেক বড় পরিবার। সবাইকে নিয়ে চলেছি। তাই আমার কাছে এটা নতুন কিছু নয়। আমার কোনও অসুবিধা হয়না।” স্বাভাবিকভাবেই নতুন কাজ নিয়ে ভীষণ আশাবাদী শ্রীপর্ণা। পর্দায় ফের নতুন ধারাবাহিকে হাত ধরে নতুন জার্নি শুরু করতে চলেছেন সবার পছন্দের অভিনেত্রী শ্রীপর্ণা।
