Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • “লেডি সুপারস্টার” বলে শুভশ্রীর গালে চুম্বন মিমির, ভাইরাল ভিডিওতে কি বললেন টলি নায়িকারা?

“লেডি সুপারস্টার” বলে শুভশ্রীর গালে চুম্বন মিমির, ভাইরাল ভিডিওতে কি বললেন টলি নায়িকারা?

Online Desk সেপ্টেম্বর 3, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: তাঁদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না এক সময়। প্রতিদ্বন্দ্বী হিসেবেই পরিচিত ছিলেন তাঁরা। কিন্তু, ধীরে ধীরে সমীকরণ পাল্টেছে। কথা হচ্ছে বাংলা বিনোদন জগতের দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। এবার, একটি ভিডিয়োয় বলিউডের দীপিকা পাড়ুকোনের সঙ্গে মিমির তুলনা করলেন শুভশ্রী।

প্রসঙ্গত, একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি মিমি ও শুভশ্রী। কিন্তু সাম্প্রতিক যখনই কোনও অনুষ্ঠানে দু’জনের দেখা হয়েছে, সৌজন্য বজায় রেখেছেন দুজনেই। এমনকি মিমির ‘দুষ্টু কোকিল’ গানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেচেছেন শুভশ্রী। দর্শকাসনের সামনের সারিতে বসে হাততালি দিয়েছেন মিমি। এবার একসঙ্গে সমাজমাধ্যমে একটি রিল ভাগ করে নিলেন দুই নায়িকা।

শুভশ্রী বলেন, “বলিউডে যদি দীপিকা থাকে, আমাদের বাংলায় আছে মিমি!” এই শুনে চিৎকারে ফেটে পড়েন মিমি ও শুভশ্রীর সহকারীরা। সঙ্গে সঙ্গে শুভশ্রীকে জড়িয়ে ধরে মিমি বলেন, “লেডি সুপারস্টার।” বলার সঙ্গে সঙ্গে শুভশ্রীর গালে চুম্বন করেন অভিনেত্রী। ভিডিয়োটি ভাগ করে নিয়ে দুই নায়িকা লিখেছেন, “এই বছরের সেরা যুগলবন্দি।” ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই দুই নায়িকার ভক্তরা উচ্ছ্বসিত। তাঁরা জানান, একসঙ্গে দুই নায়িকাকে কোনও ছবিতে দেখার অপেক্ষা করছেন।

উল্লেখ্য, একটা সময়ে এমন ছিল যখন দুই নায়িকার মধ্যে ছিল না কোনও কথা। শুভশ্রীর সঙ্গে বিয়ের আগে রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ছিলেন মিমি, এমনই গুঞ্জন রটে ছিল। কিন্তু অতীত ভুলে এগিয়েছেন তাঁরা সকলেই। এমনকি চলতি বছরে মিমির জন্মদিনে, শুভশ্রীর তরফ থেকে এসেছিল উপহারও। মিমি নিজেও উপহারের সেই ছবি ভাগ করে নিয়েছিলেন ইনস্টা স্টোরিতে। ফুলের তোড়া মিমিকে উপহার দিয়েছিলেন শুভশ্রী। তবে উপহারের গায়ে অবশ্য লেখা ছিল ইউভান এবং ইয়ালিনীর নাম। মিমি ফুলের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘‘ধন্যবাদ। পুচকুগুলোকে অনেক আদর।’’ এই পোস্টে শুভশ্রীকে ট্যাগও করেছিলেন মিমি।

Continue Reading

Previous: ট্রাম্পের বিদেশনীতি নিয়ে তীব্র সমালোচনা আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুভিলিয়ানের
Next: কতদিন চলবে বঙ্গ জুড়ে বৃষ্টি?

সম্পর্কিত গল্প

New-Project-45.webp

প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার ‘শাস্তি’, বেহালায় বাবা-ছেলেকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, ধৃত ৩ অভিযুক্ত

Online Desk অক্টোবর 27, 2026
1000444495.webp

ঘূর্ণিঝড় অর্ণবের জেরে দুর্যোগের আশঙ্কা, সতর্ক দক্ষিণ ২৪ পরগনা

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-43.webp

কলকাতা মেডিক্যালে ১১ বছরের শিশুর মৃত্যুতে ভুল চিকিৎসার অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

Untitled.png

শীতকালে সদ্যজাত শিশুদের কীভাবে যত্নে রাখবেন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-47.webp

পাণ্ডবেশ্বরে খনিতে আটকে ১২ শ্রমিকের রুদ্ধশ্বাস উদ্ধার, ভোররাতে সফল যৌথ অভিযান

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

শীতের স্কিন কেয়ার:

Online Desk অক্টোবর 27, 2026
Untitled.png

বাড়ির উঠানে শীতকালে সবজি চাষ করুন সহজে:

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.