Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাম্পের বিদেশনীতি নিয়ে তীব্র সমালোচনা আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুভিলিয়ানের

ট্রাম্পের বিদেশনীতি নিয়ে তীব্র সমালোচনা আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুভিলিয়ানের

Online Desk সেপ্টেম্বর 3, 2025
jack-sulivian.png

ওঙ্কার ডেস্ক: সাম্প্রতিক এক আলোচনায় আমেরিকার প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান সরাসরি আঙুল তুলেছেন ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির দিকে। তাঁর মতে, আমেরিকা এক সময় যেভাবে বিশ্বের কাছে নেতৃত্ব ও আস্থার প্রতীক ছিল, সেই ভাবমূর্তি এখন ক্রমশ ভেঙে পড়ছে। আন্তর্জাতিক অঙ্গনে অনেক দেশ আমেরিকাকে আর সমাধান নয়, বরং সমস্যার অংশ হিসেবে দেখতে শুরু করেছে।
সুভিলিয়ান বলেছেন, ট্রাম্প আমলে একের পর এক টারিফ আরোপ এবং শুল্কনীতির অস্থিরতা মিত্র দেশগুলির সঙ্গে সম্পর্কের মধ্যে তীব্র অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোকে কেন্দ্র করে সুলিভান স্পষ্ট জানান, এই সিদ্ধান্ত শুধু দুই দেশের কৌশলগত সম্পর্ককেই আঘাত করেনি, বরং ভারতকে চিনের দিকে আরও বেশি ঠেলে দিয়েছে। তাঁর মতে আমেরিকার এখন উচিত ইন্দো-পেসিফিক জল চুক্তির দিকে নজর দেওয়া। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় বেনজিং নিজের আধিপত্য বিস্তারের দিকে এগোচ্ছে। এই এলাকার চিনা আধিপত্য থাকলে ভবিষ্যতে তা আমেরিকারই বিপরিতে যাবে তা নিশ্চিত। ইন্দো-পেসিফিক অঞ্চলে চিনের অগ্রাসন রুখতে যুক্তরাষ্ট্রের ভারতকে হাতে রাখা খুব প্রয়োজন। ট্রাম্প সেকাজ না করে নিজের ব্যাক্তিগত কারনের জন্য পাকিস্তানকে হাতে রেখে ভারতের সঙ্গে ক্রামাগত দূরত্ব বাড়িয়ে চলছে। এর ফলস্বরুপ ভারত চিন ঘেষা হয়ে পরছে। যা আমেরিকার মাথাব্যাথার কারন হবে সদূর ভবিষ্যাতে। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই ট্রাম্পের।
ট্রাম্পের বিদেশনীতিকে কড়া ভাষায় কটাক্ষ করেন সুলিভান। তাঁর বক্তব্যে অত্যন্ত কঠোর শব্দ ব্যবহার করে বলেন, “এখন আমেরিকার পন্য শৌচালয়ের সমান”। অর্থাৎ আজ আন্তর্জাতিক স্তরে আমেরিকার ভাবমূর্তি একেবারেই নিচে নেমে গেছে। বিদেশী ক্রেতারা এখন আমেরিকান পনের তুলনায় চিনা পন্যের উপর বেশি ভরসা করছেন, যা বিগত কয়েক বছরে দেখা যায়নি।
জ্যাক আরও সতর্ক করেন, যদি ভারতকে এভাবে কোণঠাসা করা যায়, তবে আগামী দিনে জার্মানি, জাপান বা কানাডার মতো ঐতিহ্যগত অংশীদাররাও একই পরিণতির আশঙ্কায় ভুগতে পারে। তাঁর যুক্তি, এভাবে মিত্র দেশগুলিকে অবিশ্বাসের মধ্যে ফেলে দিলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে পড়বে, আর তার দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে জি-২০, কোয়াড, এমনকি ন্যাটোর মতো জোটগুলিতেও।
সুলিভানের বিশ্লেষণে উঠে আসে এক গভীর কূটনৈতিক সংকটের ছবি। আমেরিকা বরাবরই আন্তর্জাতিক সহযোগিতা ও বহুপাক্ষিক সম্পর্কের মাধ্যমে নিজের প্রভাব বিস্তার করেছে। কিন্তু ট্রাম্প প্রশাসনের অতি সুরক্ষাবাদী নীতি এবং অযৌক্তিক শুল্ক আরোপ সেই ভিত্তিকে নড়বড়ে করে তুলছে। ভারতের মতো দেশ যখন বিকল্প হিসেবে চিনের দিকে ঝুঁকছে, তখন তা কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক ভারসাম্যকেও পাল্টে দিচ্ছে।
জ্যাকের বক্তব্যে আরও স্পষ্ট হয় যে, শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বিষয়টি মূলত এক আস্থার, বিশ্বাসের সংকট। বর্তমানে মিত্র দেশগুলির চোখে যুক্তরাষ্ট্র আজ এমন এক শক্তি, যাকে নির্ভরযোগ্য বলা যায় না। এই অবস্থার জেরে আমেরিকার নেতৃত্ব প্রশ্নের মুখে, এবং বিশ্বে তার কৌশলগত প্রভাবশালী অবস্থানও টলমল করছে। সুলিভানের মতে, ট্রাম্প প্রশাসনের টারিফ নীতি যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে একঘরে করে তুলছে এবং সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা সহজ হবে না আগামী দিনে।

Post Views: 100

Continue Reading

Previous: মার্কিন শুল্ক হুমকি উপেক্ষা করে রাশিয়া থেকে তেলের পাশাপাশি সামরিক সরঞ্জাম কিনতে পারে দিল্লি
Next: “লেডি সুপারস্টার” বলে শুভশ্রীর গালে চুম্বন মিমির, ভাইরাল ভিডিওতে কি বললেন টলি নায়িকারা?

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.