Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুনের আগমনে পুরনোর বিদায়! শেষ হতে চলেছে বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক

নতুনের আগমনে পুরনোর বিদায়! শেষ হতে চলেছে বাংলার দুই জনপ্রিয় ধারাবাহিক

Online Desk সেপ্টেম্বর 26, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: সবকিছুরই শুরু-শেষ থাকে, এটাই নিয়ম! কিন্তু তাও তো মন কিছু কিছু সময় মানতে চায় না! খবর, জলসার দুই জনপ্রিয় ধারাবাহিক নাকি শেষ হচ্ছে! খবর রটতেই মাথায় হাত ভক্তদের। টিআরপি তালিকায় প্রথম তিনে না থাকলেও কথা ও এভির সমীকরণ বরাবরই দর্শকদের দারুণ পছন্দের। কিন্তু শোনা যাচ্ছে, এবার নাকি শেষ হতে চলেছে সেই ধারাবাহিকই।
জলসায় আসছে নতুন ধারবাহিক ‘ও মোর দরদিয়া’। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই বহুদিন পর ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী রণিতা দাশ। শোনা যাচ্ছে, এই ধারাবাহিকের কারণেই নাকি শেষ হতে চলেছে ‘কথা’ ধারাবাহিক। যদিও চ্যানেলের তরফ থেকে এখনও পর্যন্ত এই নিয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি। এমনকি এবিষয়ে ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরাও মুখে কুলুপ এঁটেছেন। আগামী ৭ অক্টোবর থেকে সন্ধে ৭টায় শুরু হবে ‘ও মোর দরদিয়া’, শোনা যাচ্ছে এমনটাই। অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে ‘গীতা এলএলবি’র শুটিংও ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। মধুমিতা সরকারের নতুন ধারাবাহিক সহ আরও বেশ কিছু ধারাবাহিক শুরু হচ্ছে সংশ্লিষ্ট চ্যানেলে। আর সেই কারণেই কোপ পড়ছে পুরনো ধারাবাহিকগুলির উপর।
প্রসঙ্গত, ‘কথা’ ধারাবাহিকে রয়েছে সাহেব ও সুস্মিতা। তাঁদের অনস্ক্রিন জুটি দর্শকদের বারবারই নজর কেড়েছে। বহুবার এও গুঞ্জন রটেছে যে তাঁরা প্রেম করছেন। যদিও, বারেবারেই এই গুঞ্জন অস্বীকার করেছেন দু’জনে।

Post Views: 225

Continue Reading

Previous: BSNL-এর স্বনির্ভর পদক্ষেপ! স্বদেশি প্রযুক্তিতে চালু হল ৯৭ হাজার ৫০০টি ৪জি টাওয়ার
Next: ‘আমার উপর শকুনের মতো নজর ছিল’, দিল্লির স্বঘোষিত ধর্মগুরুকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তরুণীর

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-07-27-at-12.38.02-PM.jpeg

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026
WhatsApp-Image-2026-07-27-at-12.38.02-PM.jpeg

বদলে গেল ‘নবান্ন’-এর রঙ; নিল-সাদা এখন গেরুয়া

Online Desk জুলাই 27, 2026
sonam-wangchuk.jpg

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনম ওয়াংচুক, লাদাখে ফেরার আগে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে যাবেন রাজঘাটে

Online Desk জুলাই 27, 2026
CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.