Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • পরনে লাল বেনারসি জামা, ইস্কনে সম্পন্ন হল অভিনেতা কাঞ্চন মল্লিকের কন্যার মুখেভাত

পরনে লাল বেনারসি জামা, ইস্কনে সম্পন্ন হল অভিনেতা কাঞ্চন মল্লিকের কন্যার মুখেভাত

Online Desk এপ্রিল 30, 2025
WhatsApp-Image-2025-04-30-at-15.47.34.jpeg

ওঙ্কার ডেস্ক: প্রকাশ্যে এলো অভিনেতা কাঞ্চন মল্লিকের কন্যার মুখ। ইতিমধ্যেই সমাজমধ্যম থেকে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি। আর পাশাপাশি শুরু নানা মন্তব্য। কার মতো হয়েছে ছোট্ট কৃষভিকে? মা শ্রীময়ীর মতো, নাকি বাবার মতো? দিন কয়েক আগেই জানা গিয়েছিল মুখে ভাতের দিনই সামনে আসবে কৃষভির ছবি। মাস ছয়েক ধরে কৌতূহলের শেষ নেই! মা-বাবা আগেই ঠিক করেছিলেন যে মেয়ের মুখেভাত দিয়ে তবেই ছবি প্রকাশ্যে আনবেন। যেমন কথা তেমন কাজ। বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মেয়ে কৃষভির অন্নপ্রাশনের অনুষ্ঠান সম্পন্ন করে তবেই কৃষভি মল্লিকের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী।
বুধবার, কলকাতার ইসকন মন্দিরে ঠাকুরের ভোগ খেয়ে ‘মুখেভাত’ হল ছোট্ট কৃষভির। পরনে টুকটুকে লাল বেনারসি জামা। মাথায় মুকুট আর লাল চেলি। সোনার গয়নার সাজে দেখা গেল কৃষিভিকে। রং-মিলান্ত পোশাকে দেখা গেল মা-বাবা কাঞ্চন-শ্রীময়ীকে। মুখে মিষ্টান্ন নিতে গিয়ে কেঁদে ফেলায় সামাল দিলেন অভিনেত্রী। উল্লেখ্য, মেয়ের অন্নপ্রাশন যে জাঁকজমক ছাড়া মন্দিরেই করবেন, সেকথা আগেই জানিয়েছিলেন শ্রীময়ী চট্টরাজ। অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে সেই ইচ্ছে সুসম্পন্ন হল। উপস্থিত ছিলেন তারকাদম্পতির দুই পরিবারের সদস্যরা।
একরত্তিকে নিয়ে মল্লিক বাড়িতে বর্তমানে আনন্দের ঢল নেমেছে। নিত্যদিন নতুন জামা পরছে সে। মেয়ে নাকি বাবার মতো দেখতে, তেমনই নাকি স্বভাবও কাঞ্চনের মতোই। মায়ের কথায়, বড্ড ছটফটে। গায়ের রং গোলাপি। তাই বাবা আদর করে কখনও টম্যাটো আবার কখনও বা সোনামা বলে ডাকে। আর রাতভর মেয়ের জন্য জেগে থেকেও সকালে কাজে বেরতে কোনও ক্লান্তি নেই কাঞ্চনের।

Post Views: 124

Continue Reading

Previous: বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
Next: প্রত্যাঘাত

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.