Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নিজের স্থান ধরে রেখেছে ‘পরশুরাম’, টিআরপিতে জয়জয়কার স্টার জলসার

নিজের স্থান ধরে রেখেছে ‘পরশুরাম’, টিআরপিতে জয়জয়কার স্টার জলসার

Online Desk ডিসেম্বর 4, 2025
65uy.png

ওঙ্কার ডেস্ক: টিআরপিতে বরাবরই নিজের জায়গা ধরে রাখছে স্টার জলসার ‘পরশুরাম’। এবারও টিআরপি তালিকায় জয়জয়কার জলসার। ৭.০ নম্বরে প্রথম স্থান দখল করেছে এই মেগা। গত সপ্তাহ থেকে দু’নম্বরে জায়গা করেছে নতুন ধারাবাহিক ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’। এবারও তাই-ই হল। ৬.৯ নম্বরে এই স্থানে জায়গা করে নিল নতুন মেগা। তৃতীয় স্থানে ৬.৫ নম্বর পেয়ে রয়েছে জি বাংলার ধারাবাহিক ‘পরিণীতা’। আবারও জমে উঠেছে পারুল-রায়ানের রসায়ন। এখন চাকরি শুরু করেছে পারুল ও রায়ান‌। সেখানেও দারুণ টুইস্ট নিয়ে আসছে এই মেগা। চতুর্থ স্থানে ফের জায়গা দখল করেছে ‘রাঙামতি তীরন্দাজ’, পেয়েছে ৬.২। পঞ্চমে রয়েছে এবার জোড়া ধারাবাহিক। ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘চিরসখা’ যৌথভাবে পেয়েছে ৬.০। ‘চিরদিনই তুমি যে আমার’-এ নায়িকা বদলে ধারাবাহিকের জনপ্রিয়তায় একটুও কম হয়নি তা স্পষ্ট। দিতিপ্রিয়া রায়ের জায়গায় ‘অপর্ণা’র চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী শিরিন পাল। জিতু কামালের সঙ্গে নতুন অপর্ণার কেমিস্ট্রি অল্পদিনেই মনে জায়গা করেছে দর্শকের।
ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে জি বাংলার সবচেয়ে পুরনো মেগা ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে প্রাপ্ত নম্বর ৫.৯। ফুলকির সঙ্গে রয়েছে আরও দুটি ধারাবাহিক, ‘দাদামণি’ ও ‘জোয়ার ভাঁটা’। ৫.৭ নম্বর পেয়ে সপ্তমে রয়েছে এই মেগাগুলি‌। অষ্টমেও ৫.৫ পেয়ে যৌথভাবে স্টার জলসার দুটি ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’ রয়েছে এই স্থানে। নবমে জায়গা করেছে ‘কম্পাস’। ৫.১ নম্বর পেয়ে নবমে এই মেগা। দশমে আবারও ‘তুই আমার হিরো’, প্রাপ্ত নম্বর ৫.০।
প্রসঙ্গত, গত সপ্তাহের টিআরপি তালিকার সঙ্গে খুব একটা বেশি ফারাক নেই এই সপ্তাহের। নম্বরের অনুপাতে এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক গুলি। সেদিক থেকে দেখতে গেলে পিছিয়ে পড়েছে জি বাংলা। তবে সেরা পাঁচে রয়েছে জি-এর মেগা। নতুন -পুরনো ধারাবাহিক মিলিয়ে এবারের টিআরপি তালিকা বেশ চমক। আগামীতে টিআরপির খেলায় কার জায়গা অক্ষুন্ন থাকে, এখন সেটাই দেখার।

Post Views: 245

Continue Reading

Previous: উত্তরপ্রদেশের বিজেপি নেত্রীর ফ্ল্যাট থেকে দেহব্যবসা চক্র ফাঁস; এলাকায় চাঞ্চল্য
Next: ছাব্বিশেও তৃণমূলের ভরসা মমতার মুখ, বিজেপির মুখ কে?

সম্পর্কিত গল্প

yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026

You may have missed

supreme-1280.jpg

‘বিক্ষোভ হলেই লাঠিচার্জ করা যায় না’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 27, 2026
diamond.jpg

মালিতে ভারতীয় বংশোদ্ভূত হীরে ব্যবসায়ীকে অপহরণ, ৪৪ কোটি দেওয়ার পর মুক্তি

Online Desk জুলাই 27, 2026
e-20.jpg

ইথানল মিশ্রিত পেট্রোলের বিরুদ্ধে আত্মপ্রকাশ ‘ই-২০ জনতা পার্টি’র

Online Desk জুলাই 27, 2026
mera-.png

দেশের জন্য স্বর্ণপদক মিরা বাঈ চানুর; আশায় ভারতের অ্যাথলেটিক্সরা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.