Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ছাব্বিশেও তৃণমূলের ভরসা মমতার মুখ, বিজেপির মুখ কে?

ছাব্বিশেও তৃণমূলের ভরসা মমতার মুখ, বিজেপির মুখ কে?

Online Desk ডিসেম্বর 4, 2025
tmc-bjp.jpg

সঞ্জয় মাঝি, আসানসোল : একুশের মতো ছাব্বিশেও বিজেপিকে দশ গোল দেবে তৃণমূল। কারণ তৃণমূলের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মত ভরসাযোগ্য মুখ আছে। বিজেপির কাছে সেই মাপে কোন নেতা নেই। এসআইআর আবহে বিধানসভা নির্বাচন নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্যে করেছেন আসানসোলের দাপুটে নেতা প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন দাশু।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এসআইআর নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এসআইআর হলে অনেক হিসেব নিকেশ বদলে যাবে বলে মনে করছে বঙ্গ বিজেপি। যদিও তৃণমূলের দাবি এসআইআর হলেও তৃণমূলের আসন ও ভোট শতাংশ বাড়বে। আর এখন থেকেই নির্বাচনী ময়দান উত্তাল হতে শুরু করেছে। এই উত্তাপ শুধু কলকাতা নয়, জেলায় জেলায়ও বাড়ছে। এই পেক্ষাপটে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু বলেন, বিজেপির কাছে মমতার মতো মুখ নেই। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ও মমতার মুখের উপর ভর করে জয় পাবে তৃণমূল।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাশু বলেন, শুভেন্দু অধিকারীর মানসিক স্বাস্থ্য নিয়ে সংশয় রয়েছে। পাশাপাশি তাঁর দাবি, শুভেন্দু অধিকারী এখন বলছেন আমি মমতাকে হারিয়েছি। কিন্তু এই শুভেন্দু অধিকারী এক সময় মমতা বন্দোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। মমতা বন্দোপাধ্যায়ের জন্য শুভেন্দু অধিকারী ‘শুভেন্দু অধিকারী’ হয়েছেন। আর বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ভালো লোক। ভালো লোক দিয়ে রাজনীতি হয় না। উনি ভালো মেয়ে দেখে বিয়ে করুন। পাশিপাশি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ লড়াই করে আজ নেত্রী হয়েছেন। সেই দিক থেকে দিলীপ ঘোষকে দশ বছর আগে কেউ চিনত না। সুকান্ত মজুমদারকে দিয়েও বঙ্গ জয় সম্ভব নয়। কারণ উনি সংগঠন করেননি। মুকুল রায় ওনাকে বিজেপিতে এনেছেন। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা বিজেপি নতুন কোন মুখ সামনে আনে নাকি সেই বঙ্গ রাজনীতিতে মমতা বনাম মোদী হয় সেটাই দেখার।

Post Views: 153

Continue Reading

Previous: নিজের স্থান ধরে রেখেছে ‘পরশুরাম’, টিআরপিতে জয়জয়কার স্টার জলসার
Next: এইচ–১বি ভিসায় বাড়তি নজরদারি; আবেদনকারীর অনলাইন কার্যকলাপও খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র

সম্পর্কিত গল্প

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.