Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কান চলচ্চিত্র উৎসবে বলি অভিনেত্রী আলিয়াকে নিয়ে জোর চর্চা, অবশেষে মুখ খুললেন নায়িকার মা

কান চলচ্চিত্র উৎসবে বলি অভিনেত্রী আলিয়াকে নিয়ে জোর চর্চা, অবশেষে মুখ খুললেন নায়িকার মা

Online Desk মে 18, 2026
fgxc.png

ওঙ্কার ডেস্ক: চলতি বছর কান চলচ্চিত্রের লাল গালিচায় হাঁটার পর থেকেই আলোচনার কেন্দ্র শুধুই বলি অভিনেত্রী আলিয়া ভাট। একটি প্রসাধনী সংস্থার প্রচার দূত হিসাবে সেখানে গিয়েছিলেন আলিয়া। কিন্তু সেখানেই এক কাণ্ড, আলিয়াকে নাকি অধিকাংশ মানুষ চিনতেই পারেননি। ইতিমধ্যেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে অনেকের দাবি, আন্তর্জাতিক চিত্রগ্রাহকেরা নাকি আলিয়াকে তেমন গুরুত্বও দেননি। এর পরেই এক্র পর এক কটাক্ষ ধেয়ে আসে তাঁর দিকে। এই কাণ্ডে অবশেষে মুখ খুললেন আলিয়ার মা সোনি রাজদান।

মেয়েকে নিয়ে এই ধরনের মন্তব্যে প্রায় ক্ষুব্ধ হয়েই সোনি রাজদান সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া দেন, “সমাজমাধ্যমে আসলে ঘৃণার ছড়াছড়ি।” তাঁর মতে, মানুষ খুব সহজেই অন্যকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে ফেলেন সমাজমাধ্যমে। বিশেষ করে যখন বিষয়টিতে কোনও জনপ্রিয় ব্যক্তির যোগ থাকে, তখন আরওই কোনও সীমা থাকে না। সোনি রাজদান আরও একটি পোস্ট শেয়ার করেন সমাজমাধ্যমে। সেই পোস্টে তাঁর বক্তব্য, ভাইরাল ভিডিয়োর একটি ছোট অংশ দেখে পরিস্থিতি বিচার করা ঠিক নয়। বাস্তবে আলিয়া কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং তাঁর উপস্থিতি নিয়ে বহু মানুষ গর্বিত। যদিও এই ট্রোলিং নিয়ে আলিয়া সরাসরি মুখ খোলেননি। তবে এক নিন্দকের মন্তব্য “আপনাকে তো কেউ দেখতেই পেল না ঠিক করে” তার উত্তরে আলিয়া বলেন, “আরে এই তো, আপনি তো দেখতে পেলেন।” প্রসঙ্গত, অনুরাগী সংখ্যাও কিছু কম নয় আলিয়ার। তাঁরা অভিনেত্রীর উপস্থিতি, পোশাক ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। উল্লেখ্য, আলিয়া গত বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রথম হেঁটেছিলেন। এ বছর তাঁর দ্বিতীয় বারের উপস্থিতি ঘিরেই জোর চর্চা।

Post Views: 113

Continue Reading

Previous: আগামী মাস থেকেই পুরো রাজ্যে বিনামূল্যেই ভ্রমণ করতে পারবেন মহিলারা; জানালেন অগ্নিমিত্রা
Next: অবশেষে ইডি দফতরে হাজিরা সোনা পাপ্পুর; কোন অপরাধে জড়িত নয়, জানালেন তিনি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.