Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাডুকোন, সোশ্যাল মিডিয়ায় চর্চায় ভাইরাল ভিডিও

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাডুকোন, সোশ্যাল মিডিয়ায় চর্চায় ভাইরাল ভিডিও

Online Desk এপ্রিল 20, 2026
dftr.png

ওঙ্কার ডেস্ক: রবিবাসরীয় সকালে মেয়ের হাত দিয়েই সমাজমাধ্যমে খুশির খবর শেয়ার করে নিয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন। শনিবার রাত থেকেই রণবীর ঘরনির অন্তঃসত্ত্বা নিয়ে বেশ জল্পনা শুরু হয়েছিল। ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই গুঞ্জনে সিলমোহর। দুয়ার ছোট্ট হাতে ধরা প্রেগন্যান্সি কিটের মাধ্যমে রণবীর সিং ও দীপিকা পাডুকোন তিন থেকে চার হওয়ার সুখবর জানিয়েছেন তাঁরা। খুশির জোয়ারে ভাসছেন তারকাযুগল, পাশাপাশি হবু মায়ের পুরনো ছবি আর ভিডিও ঘিরে শুরু হয়েছে তুমুল চর্চা।
সম্প্রতি জনসমক্ষে দীপিকার উপস্থিতির ভিডিওগুলো নতুন করে চর্চায়। ভক্তদের দাবি, অনেকদিন আগে থেকেই দীপিকা অন্তঃসত্ত্বা, বেবি বাম্প এতদিন গোপনে রেখে ছিলেন তিনি। ২০ মার্চ মুম্বইয়ে ঋষভ রিখিরাম শর্মার কনসার্টে দীপিকার ভিডিও ঘিরেই জল্পনা। রণবীরের মা অঞ্জু ভাবনানি এবং বোন ঋতিকা ভাবনানির সঙ্গে কনসার্টে গিয়েছিলেন হবু মা। ঢিলেঢালা পোশাকে পাপারাজ্জিদের নজর কেড়েছিলেন। সেই সময় দীপিকা ওড়না দিয়ে বারবার পেটে আড়াল করছিলেন। আর অক্ষয় তৃতীয়ার দিনে দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করতেই বিশেষ ওই ভিডিও নিয়ে জোর চর্চা নেটভুবনে। অনেকেই মনে করছেন, সেই সময় দীপিকা বেবি বাম্পই আড়াল করার চেষ্টা করছিলেন।
এছাড়াও একটি বিজ্ঞাপনে রণবীরের সঙ্গে লাল শাড়িতে নজরে এসেছিলেন দীপিকা। আনুষ্ঠানিকভাবে এই খবর প্রকাশ্যে আসতেই একাংশের দাবি, শুটিংয়ের সময়ও হয়তো গর্ভবতী ছিলেন দীপিকা। সোশাল মিডিয়ায় এই বিস্তর জল্পনা-কল্পনা চললেও মুখে দীপিকা পাডুকোনের।

Continue Reading

Previous: শহরে ইডি তল্লাশিতে মানি লন্ডারিং মামলার গ্রেফতার জয় ককামাদার, নজরে সোনা পাপ্পু
Next: হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে গুলি চালিয়ে দখল মার্কিন নৈসেনা; চরমে মার্কিন-ইরান উত্তেজনা

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.