Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে গুলি চালিয়ে দখল মার্কিন নৈসেনা; চরমে মার্কিন-ইরান উত্তেজনা

হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে গুলি চালিয়ে দখল মার্কিন নৈসেনা; চরমে মার্কিন-ইরান উত্তেজনা

Online Desk এপ্রিল 20, 2026
iran-ship.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রনালিতে নতুন করে উত্তেজনা ছড়াল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। সম্প্রতি একটি ইরান-চিহ্নিত বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে গুলি চালিয়ে সেটি দখল করে মার্কিন নৌ-বাহিনী। ঘটনাটি আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে এবং দুই দেশের সম্পর্ককে আরও তলানিতে ঠেলে দিয়েছে। এর জেরে দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার সম্ভাবনা আরও ক্ষীণ হচ্ছে।
মার্কিন পক্ষের দাবি, জাহাজটি তাদের আরোপিত নৌ অবরোধ অমান্য করে নির্দিষ্ট পথ অতিক্রম করার চেষ্টা করছিল। সেই কারণে প্রথমে একাধিকবার সতর্কবার্তা পাঠানো হয়। কিন্তু জাহাজটি সেই নির্দেশ অগ্রাহ্য করলে মার্কিন যুদ্ধজাহাজ থেকে গুলি চালানো হয়। বিশেষভাবে জাহাজটির ইঞ্জিন রুম লক্ষ্য করে গুলি করা হয়, যাতে সেটি অচল হয়ে পড়ে এবং পালানোর সুযোগ না পায়। এরপর মার্কিন নৌসেনার বিশেষ বাহিনী জাহাজে উঠে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
এই ঘটনার পরই পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করে। ইরান এই পদক্ষেপকে সরাসরি “সামুদ্রিক দস্যুতা” বলে আখ্যা দিয়েছে এবং কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে। তেহরানের মতে, আন্তর্জাতিক জলসীমায় একটি সার্বভৌম দেশের জাহাজ দখল করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ফলে দুই দেশের মধ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। গোটা বিশ্বের এক পঞ্চমাংশ তেল এই রাস্তা দিয়ে পরিবাহিত হয় বিশ্বের নানা প্রান্তে। ফলে এই অঞ্চলে সামান্য অস্থিরতাও বিশ্ব অর্থনীতি, বিশেষ করে জ্বালানি বাজারে বড়সড় প্রভাব ফেলতে পারে। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি, যুদ্ধবিরতি এবং সমসাময়িক ঘটনা প্রবাহ ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব ফেলা শুরু করেছে। পাশাপাশি শেয়ার বাজারেও এর প্রভাব ব্যাপক ভাবে লক্ষ্য করা যাচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক মহলেও উদ্বেগ বাড়ছে। কারণ, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর জন্য বিভিন্ন মহলে আলোচনা চলছিল। কিন্তু এই ধরনের সামরিক পদক্ষেপ সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে, পরিস্থিতি আরও জটিল হলে এই যুদ্ধ পারমাণবিক সংঘাতের রূপ নিতে পারে।

Post Views: 112

Continue Reading

Previous: দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাডুকোন, সোশ্যাল মিডিয়ায় চর্চায় ভাইরাল ভিডিও
Next: টিআরপি তালিকায় নম্বর কমল প্রায় সব ধারাবাহিকেরই, সেরার স্থানে টিকে রইল কোন ধারাবাহিক?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.