Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এলোপাথাড়ি চড়-ঘুষি মারছেন শ্রাবন্তী, ভাইরাল ভিডিও!

এলোপাথাড়ি চড়-ঘুষি মারছেন শ্রাবন্তী, ভাইরাল ভিডিও!

Online Desk এপ্রিল 2, 2025
yfguhj.png

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে ভিডিও। সেখানে দেখা গেছে, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় রীতিমতো মারধোর করছেন। ক্যামেরা-লোকজনকে তোয়াক্কা না করেই এলোপাথাড়ি চড়-ঘুষি মারছেন এক যুবককে। কোথায় ঘটেছে এই ঘটনা? কী এমন ঘটেছিল সেখানে যার ফলে অভিনেত্রী এমন পদক্ষেপ নিতে বাধ্য হলেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
সেই প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেত্রী নিজেই। তিনি জানিয়েছেন, ঘটনার বয়স ২ মাস। এবারের শীতে অসমে গিয়েছিলেন তিনি। সেখানে মাচা শো ছিল তাঁর। এরকমই এক অনুষ্ঠানে হাজির হতেই জনগণ ঘিরে নেয় অভিনেত্রীকে। তিনি আরও বলেছেন, “সেখানকার ব্যবস্থাপনা একেবারেই ভাল ছিল না। রাতও হয়ে গিয়েছিল। হঠাৎই ভিড় থেকে একটা হাত এগিয়ে আসে তাঁর দিকে। অশ্লীল ভাবে ছোঁয়ার চেষ্টা করে। তিনি বলেন, আমার দুই হাত বুকের কাছে ছিল। নয়তো ওর উদ্দেশ্য ঠিক কী তা আশা করি সকলেই বুঝতে পারছে। সে সময় আর কিছু মাথায় ছিল না। হাতটা ধরে পাল্টা চড়-ঘুষি মেরে দিই। কী করব বলুন! তারকা তো পরে, আগে তো আমি একজন মেয়ে। আমাকে পাঁচটা মানুষ চেনেন, আমার সঙ্গে যদি এমনটা ঘটতে পারে, তবে সাধারণ মেয়েদের কত না অসুবিধের মধ্যে যেতে হয়। ওই কারণেই প্রতিবাদটা দরকার। অসভ্যতা করতে এলে পাল্টা মারো, যেমনটা আমি করেছি।”
সেই দিনের ঘটনার বর্ণনা নিজেই জানালেন অভিনেত্রী এবং পাশাপাশি সতর্কও করেছেন। সত্য ঘটনাটি তুলে ধরেছেন সকলের সামনে। মাচা শো করতে গিয়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী। সেই ঘটনারই প্রতিবাদ করেছেন তিনি। ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।

Post Views: 63

Continue Reading

Previous: চাকরির শেষ দিনে দুর্ঘটনায় মৃত্যু ট্রেন লোকো পাইলটের
Next: শিলিগুড়ির জ্যোতির্ময় কলোনীতে উদ্ধার নাবালিকার দেহ! গ্রেফতার ২

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.