Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বঙ্গে বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

বঙ্গে বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে বিজেপি, পিছিয়ে তৃণমূল

Online Desk এপ্রিল 29, 2026
mamata-suvendu.jpg

ওঙ্কার ডেস্ক: এগজিটে পোলে বিজেপিকে এগিয়ে রেখেছে চারটি বুথ ফেরত সমীক্ষক সংস্থা। দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গে পদ্ম শিবির সরকার গড়তে চলেছে। এই চার সংস্থার দাবি তৃণমূল কংগ্রেস তাদের দীর্ঘ ১৫ বছরের শাসনক্ষমতা হারিয়ে বিরোধী আসনে বসতে চলেছে।

প্রজা পোল তাদের তাদের বুথ ফেরত সমীক্ষার ভিত্তিতে দাবি করেছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৭৮-২০৮ আসন পেতে পারে। ২৯৪ আসনের বিধানসভায় সরকার গড়তে গেলে ১৪৮ জন বিধায়ক দরকার হয়। সে ক্ষেত্রে বিজেপি যদি এই আসন পায় তাহলে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে পারবে। অন্য দিকে দাবি করা হয়েছে তৃণমূল পেতে চলেছে ৮৫-১১০টি আসন। অন্যান্যরা সর্বোচ্চ ৫টি আসন জিততে পারে বলে এই সংস্থা ইঙ্গিত দিয়েছে।

চাণক্য স্ট্র্যাটেজিস তাদের রিপোর্টে দাবি করেছে, বিজেপি বঙ্গে ১৫০-১৬০ আসন পাবে বলে। এই সংস্থা তৃণমূল কংগ্রেসের জন্য বরাদ্দ রেখেছে ১৩০-১৪০টি আসন। অন্যান্যরা ৬-১০টি আসন জিতবে বলে অনুমান সমীক্ষক সংস্থার। ম্যাট্রাইজের সমীক্ষায় দাবি করা হয়েছে বিজেপি ১৪৬-১৬১ আসনে এগিয়ে থাকবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারে ১২৫-১৪০ আসনে। আর অন্যান্যরা ৬-১০টি আসন জিতবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। পোল ডায়েরিও পশ্চিমবঙ্গ তাদের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রেখেছে বিজেপিকে। ২৯৪ সদস্যের বিধানসভায় বিজেপি ১৪২-১৭১ আসন পাবে বলে দাবি করা হয়েছে। যেখানে তৃণমূল ৯৯-১২৭ আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ ছাড়া কংগ্রেস ৩-৫টি, বামফ্রন্ট ২-৩টি এবং অন্যান্যরা ০-১টি আসন পাবে বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষার ফল মেলে না, এমন নজিরও দেশের রাজনীতিতে রয়েছে। আবার কখনও সখনও মিলে যায় এমন দৃষ্টান্তও রয়েছে। তাই এই সমীক্ষা কোনও ভাবেই ভোটারদের সমষ্টিগত মতদানের প্রতিফলন নয়। প্রকৃত ফল কী হবে তা জানার জন্য আগামী ৪ মে ভোট গণনার দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Post Views: 119

Continue Reading

Previous: ‘চারিদিকে অত্যাচার হচ্ছে, তবুও আমরাই জিতব’ ভোট দিয়ে আত্মবিশ্বাসী মমতা
Next: বৃহস্পতিতে রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা, তবে কি আবার নামবে তাপমাত্রা?

সম্পর্কিত গল্প

cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026
dharmendra-pradhan.jpg

ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করলেন ধর্মেন্দ্র প্রধান

Online Desk জুলাই 25, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.