Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লখনউতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু ২ জনের, শোকপ্রকাশ যোগীর

লখনউতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু ২ জনের, শোকপ্রকাশ যোগীর

Online Desk আগস্ট 31, 2025
fire-cracker.jpg

ওঙ্কার ডেস্ক: বাড়ির মধ্যে চলত বাজি তৈরির কাজ। আর সেই কারখানায় বিস্ফোরণের উড়ে গেল বাড়ির ছাদ। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু জনের। জখম হয়েছেন কম করে পাঁচ জন। রবিবার দুপুরে উত্তরপ্রদেশের লখনউয়ের গুদাম্বা এলাকায় এই ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা নাগাদ গুদাম্বার বেহতা এলাকায় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। তার জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় বাড়ির ছাদের একাংশ। ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী ঘরগুলিও। সহকারী পুলিশ কমিশনার অনিন্দ্য বিকারম সিং এই ঘটনা নিয়ে জানিয়েছেন, ‘যে বাড়িতে বাজি কারখানাটি ছিল সেখানেই বিস্ফোরণটি ঘটে। এই ঘটনায় দুজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।’ বিস্ফোরণের পর বাড়িটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যার নীচে পাঁচ জন আটকে পড়েন। পাঁচ জনকেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা শাসক বিশাক জি। ঘটনাস্থলে পৌঁছন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও। বিষয়টি নিয়ে জেলাশাসক বলেন, ‘আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিন জন আপাতত স্থিতিশীল।’

তিনি আরও জানান, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এর প্রভাব পাশের বাড়িগুলিতেও পড়েছে। জেলাশাসকের কথায়, ‘যে বাড়িতে বিস্ফোরণটি ঘটেছে তার পাশে কম করে আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ তাঁর আরও সংযোজন, ‘আমাদের প্রথম কাজ হল আহতদের পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা। এটি সম্পন্ন হওয়ার পরে আমরা ঘটনার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখব।’ ঘটনার পর নিহতদের পরিবারের প্রতি সমেবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি উদ্ধার কাজ দ্রুত পরিচালনার জন্য অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছানোর জন্য প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

Post Views: 100

Continue Reading

Previous: বিজেপি শাসিত ওড়িশায় চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণ
Next: ট্রাম্পের ভারত সফর বাতিল, কোয়াড সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে অনিশ্চয়তার ছায়া

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.