Skip to content
জুন 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফিরহাদের ইস্তফার পর পুরসভাকে নোটিস অগ্নিমিত্রার দফতরের, কেন পুর বোর্ড ভেঙে দেওয়া হবে না, তলব জবাব

ফিরহাদের ইস্তফার পর পুরসভাকে নোটিস অগ্নিমিত্রার দফতরের, কেন পুর বোর্ড ভেঙে দেওয়া হবে না, তলব জবাব

Online Desk জুন 6, 2026
1000333149.jpg

ওঙ্কার ডেস্ক: কলকাতা পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। এই আবহে পুর বোর্ড কেন ভেঙে দেওয়া হবে না, সেই কারণ জানতে চেয়ে পুরসভার কাছে জবাব চাইল রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রক। ইতিমধ্যে নোটিস জারি করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে পুরসভাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নোটিস দেওয়া হয়েছে কলকাতা পুরসভার কমিশনার, পুরসচিব এবং সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের।

রাজ্য সরকারের তরফে যে নোটিস পুরসভাকে পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে মেয়র পদত্যাগ করেছেন এর ফলে পুরসভার স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হতে পারে। নাগরিকদের পরিষেবা দেওয়ায় ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে। সংবিধান এবং ১৯৮০ সালের কলকাতা পুরসভা আইন অনুসারে, পুরসভার উপরে যে দায়িত্ব রয়েছে, তা কার্যকর করতে সমস্যা হওয়ার আশঙ্কাও রয়েছে। যদিও এ বিষয়ে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে বলেন, ‘রাজ্য সরকার পুরসভাকে বলতে পারে, তারা কাজ করছে না। কী করতে চাইছে, জিজ্ঞেস করতে পারে। পুরবোর্ড ভেঙে দেওয়ার এক্তিয়ার রাজ্য সরকারের নেই। মেয়র না-থাকার পরের পরিস্থিতিতে এটুকুই করতে পারে।’

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর একে একে বিভিন্ন জায়গায় নেতারা সরব হতে শুরু করেছেন। সম্মান বাঁচাতে নিজে থেকেই ইস্তফা দেওয়ায় ইচ্ছে প্রকাশ করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তৃণমূল নেত্রীর সম্মতি পাওয়ার পর অবশেষে শুক্রবার কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ। যদিও তাঁর জায়গায় অন্য কাউকে মেয়র হিসাবে বসায়নি তৃণমূল। কোনও আবেদনও জোড়াফুল শিবিরের তরফে করা হয়নি।

Post Views: 33

Continue Reading

Previous: ভারত-চিন সম্পর্কের মধ্যে ঢুকবে না রাশিয়া, সাফ জানালো প্রেসিডেন্ট পুতিন
Next: সমস্ত সরকারী অফিসে বসাতে হবে স্মার্ট মিটার; সময় বেঁধে নির্দেশ জারি রাজ্য সরকারের

সম্পর্কিত গল্প

Shaokat.jpg

প্রভাবশালী তত্ত্বে সায় আদালতের, ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজত

Online Desk জুন 6, 2026
Untitled.png

বিশ্বকাপে ফ্রি টিকিট! দাম চাইল ফিফা

Online Desk জুন 6, 2026
cjp.jpg

গোরক্ষপুরে ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর চেষ্টা! আটক আরশোলা পার্টির ৩ সমর্থক

Online Desk জুন 6, 2026

You may have missed

Shaokat.jpg

প্রভাবশালী তত্ত্বে সায় আদালতের, ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় শওকত মোল্লার ১৪ দিনের এনআইএ হেফাজত

Online Desk জুন 6, 2026
Untitled.png

বিশ্বকাপে ফ্রি টিকিট! দাম চাইল ফিফা

Online Desk জুন 6, 2026
cjp.jpg

গোরক্ষপুরে ধর্মেন্দ্র প্রধানের কুশপুতুল পোড়ানোর চেষ্টা! আটক আরশোলা পার্টির ৩ সমর্থক

Online Desk জুন 6, 2026
Hasina.jpg

আওয়ামী লীগ নিষিদ্ধ না প্রসিদ্ধ ইতিহাসই তার প্রমাণ

Online Desk জুন 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.