Skip to content
নভেম্বর 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • হোটেলের আড়ালে জুয়ার আসর! পুলিশের হানায় গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪

হোটেলের আড়ালে জুয়ার আসর! পুলিশের হানায় গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-12.webp

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ হোটেলের মতোই। কিন্তু অভিযোগ, সেই হোটেলের ভিতরেই চলত রমরমিয়ে জুয়ার কারবার। রাতের অন্ধকারে বসত টাকার খেলা। লক্ষ লক্ষ টাকার জুয়া চলত সেখানে।

অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সেই হোটেলেই আচমকা হানা দিল দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়লেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহা সহ চারজন।

অভিযোগ, এই গোটা কারবারের নেপথ্যে ছিলেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহা। তাঁর হোটেলের ভিতরেই ছিল গোপন ডেরা। দীর্ঘদিন ধরেই পুলিশের নজর এড়িয়ে হোটেলের ভিতরে জুয়ার আসর চালানো হচ্ছিল বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে ভিরিঙ্গি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষের প্রশ্ন, এতদিন ধরে কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই কারবার চলছিল? ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। জুয়ার আসরে আর কারা জড়িত, টাকার উৎসই বা কী, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Continue Reading

Previous: শুধু বিজেপি শাসিত রাজ্যে নয়, গোটা দেশেই অভিন্ন দেওয়ানি বিধি চালুর লক্ষ্য কেন্দ্রের, জানালেন আইন প্রতিমন্ত্রী
Next: দীপাবলিতে বাজি ফাটানো নিয়ে ঝামেলা, রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তারক্ষীকে গুলি

সম্পর্কিত গল্প

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026

You may have missed

New-Project-21.webp

সুমিত রায়ের স্ত্রীর দ্রুত শুনানির আর্জিতে সাড়া দিল না হাই কোর্ট, নিয়মিত বেঞ্চেই হবে শুনানি

Online Desk নভেম্বর 10, 2026
Focused-Students-During-Classroom-Exam.jpg

২০২৭ সালের ICSE ও ISC বোর্ড পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা, ফেব্রুয়ারিতেই শুরু পরীক্ষা

Online Desk নভেম্বর 10, 2026
Cuffed-Hands-Before-Parliament.jpg

সম্পাদকীয়

Online Desk নভেম্বর 10, 2026
New-Project-20.webp

টালা ব্রিজের নীচে পাইপ ফেটে উত্তর কলকাতায় জল-সঙ্কট, হেল্পলাইন অচল, টাকা চাওয়ার অভিযোগে ক্ষোভ

Online Desk নভেম্বর 10, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.