Skip to content
নভেম্বর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • থানার ভিতরেই গণপতি পুজো, যজ্ঞ! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক, তদন্তে পুলিশ

থানার ভিতরেই গণপতি পুজো, যজ্ঞ! ভিডিও ভাইরাল হতেই তুমুল বিতর্ক, তদন্তে পুলিশ

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-21.webp

ওঙ্কার ডেস্ক: থানা, নাকি মন্দির? তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার সাথিয়ামঙ্গলম থানার ভিতরে গণেশ পুজো করার ভিডিও সামনে আসতেই এই প্রশ্ন তুলছেন নেটিজেনরা। অভিযোগ, থানার ইনস্পেক্টর সুরেশ বাবু পরিবারের সদস্যদের নিয়ে থানার ভিতরেই আগুন জ্বালিয়ে এই পুজো করেন। হয়েছে যজ্ঞ। যাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।

পুলিশ সূত্রে খবর, গত এক মাসে থানা এলাকায় পরপর কয়েকটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। থানার এক সাব-ইনস্পেক্টর সম্প্রতি দুর্ঘটনার মুখে পড়েন। আরও কয়েকটি অঘটন ঘটে। সেই সূত্রেই কারও পরামর্শে ইনস্পেক্টর এই পুজো করার সিদ্ধান্ত নেন বলে অভিযোগ। উঠছে একগুচ্ছ প্রশ্ন। থানার ভিতরে কোনও ধর্মীয় আচার পালন করা যায় না। ফলে স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্টের ভিত্তিতে ইনস্পেক্টরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

এদিকে এই ভিডিওর সঙ্গে এক নিখোঁজ শিশুর মামলাকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। প্রায় এক মাস আগে জিঞ্জির কাছে নাড়ুপাট্টু গ্রাম থেকে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। সাথিয়ামঙ্গলম থানায় অভিযোগ দায়ের হয়। স্থানীয় পুলিশ ১০ দিনের বেশি খোঁজ চালিয়েও মেয়েটির সন্ধান পায়নি। পরে মামলাটি সিবি-সিআইডির হাতে যায়। ৬০ দিনের বেশি সময় ধরে এখনও মেয়েটিকে খুঁজছে ওই সংস্থা।

ভিডিও ভাইরাল হতেই সমালোচনায় সরব হয়েছে ডিএমকে যুব শাখা। তারা সংবিধানের ৫১এ ধারার কথা তুলে ধরেছে, যেখানে বৈজ্ঞানিক মনোভাব, মানবতাবাদ এবং অনুসন্ধান ও সংস্কারের চেতনা গড়ে তোলার কথা বলা হয়েছে। ডিএমকে নেতা সেন্থিলকুমারও এই ঘটনার সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, যে সরকার জ্যোতিষীদের পরামর্শে চলে বলে অভিযোগ, তার কাছ থেকে আর কী আশা করা যায়।

Continue Reading

Previous: বিমানের মধ্যেই জমে উঠল সোনু নিগমের গানের আসর, যাত্রীদের সঙ্গে গলা মেলালেন গায়ক
Next: ১৪ বছরের অপেক্ষা শেষ, গঙ্গার উপর খুলল নীতীশ সেতু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

সম্পর্কিত গল্প

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026

You may have missed

1.jpeg

নিউজিল্যান্ডে রান পেয়ে খুশি রাহুল, রেকর্ড করলেন পন্থ

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

বাগানের অনেক ফুটবলার ফিট হলেও চার্চিল ম্যাচে নামার সম্ভবনা কম

Online Desk নভেম্বর 21, 2026
New-Project-24.webp

পেট্রোল ভরিয়ে ৫০ মিটার যেতেই বন্ধ গাড়ি, ট্যাঙ্ক খুলতেই বেরোল জল! চাঞ্চল্য হাওড়ায়

Online Desk নভেম্বর 21, 2026
1.jpeg

এডমুন্ডের চোটও চিন্তায় রাখছে ইস্টবেঙ্গলকে

Online Desk নভেম্বর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.