Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • স্বর্ণমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, ফরিদাবাদ থেকে ধৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার

স্বর্ণমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি, ফরিদাবাদ থেকে ধৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ার

Online Desk জুলাই 18, 2025
1200px-The_Golden_Temple_of_Amrithsar_7.jpg

ওঙ্কার ডেস্ক: পঞ্জাবের স্বর্ণমন্দিরে বোমা হামলার হুমকি ইমেল মারফত পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হল এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে। শুক্রবার ফরিদাবাদ থেকে তাকে আটক করেছে পুলিশ। ধৃতের নাম শুভম দুবে। পুলিশ সূত্রের খবর, গত কয়েক দিন ধরে একাধিক হুমকি বার্তা ইমেলের মাধ্যমে পাঠানো হচ্ছিল স্বর্ণমন্দির কর্তৃপক্ষের কাছে। বার বার হুমকি দেওয়া হয় যে, পবিত্র স্বর্ণমন্দির বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। হুমকি ইমেলগুলি পেয়ে অমৃতসরের এই ঐতিহাসিক ধর্মস্থলের নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করা হয়।

অমৃতসর পুলিশ কমিশনার গুরপ্রীত সিং ভুল্লা জানিয়েছেন, হুমকির উৎস শনাক্ত করতে সাইবার সেল এবং গোয়েন্দা শাখা একযোগে তদন্ত শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর শুক্রবার ফরিদাবাদে অভিযুক্তের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ১৪ এবং ১৫ জুলাইয়ের মধ্যে মোট পাঁচটি হুমকি বার্তা পাঠানো হয়েছিল, যার মধ্যে ১৬ জুলাই স্বর্ণমন্দিরে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে একসঙ্গে তিনটি ইমেল যায়। পুরো ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে হুমকির পেছনের উদ্দেশ্য ও সম্ভাব্য যোগাযোগগুলি জানার চেষ্টা চলছে।

ধৃত শুভম দুবের কাছ থেকে একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেছে পুলিশ। তাঁর ল্যাপটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে, শুধু স্বর্ণমন্দির নয়, অমৃতসরের সাংসদ গুরজিত সিং এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দপ্তরেও হুমকির ইমেল পাঠানো হয়েছিল।

Post Views: 185

Continue Reading

Previous: অর্থ পাচার মামলায় ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেফতার করল ইডি
Next: ফের চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, ২৪শে জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির পুর্বাভাস জেলায় জেলায়

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
Untitled.png

মোবাইলে আবহাওয়ার সতর্কবার্তা, থাকবে কি থাকবে না এই সফটওয়্যার?

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026

You may have missed

Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026
HANDCUFF.png

পাক জঙ্গী সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় ফের রাজধানী থেকে আটক ৭ সন্দেহভাজন

Online Desk জুন 17, 2026
UDAYAN.jpg

গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.