Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • থাইল্যান্ডের স্কুলে পড়ুয়া ও শিক্ষকদের পণবন্দি বন্দুকধারীর, জখম ৩

থাইল্যান্ডের স্কুলে পড়ুয়া ও শিক্ষকদের পণবন্দি বন্দুকধারীর, জখম ৩

Online Desk ফেব্রুয়ারি 11, 2026
gun-dd.jpg

ওঙ্কার ডেস্ক: কানাডার পর এবার থাইল্যান্ডের স্কুলে বন্দুকধারীর হামলা। যদিও এ ক্ষেত্রে কেউ নিহত হয়নি বলে খবর। বুধবার থাইল্যান্ডের সোংখলা প্রদেশের হাট ইয়ে জেলার এক স্কুলে পড়ুয়া ও শিক্ষকদের পণবন্দি করে বন্দুকধারী। এই ঘটনায় তিন জন জখম হয়েছেন বলে খবর। তবে কত জন পড়ুয়া ও শিক্ষককে পণবন্দি করেছিল ওই বন্দুকধারী তা স্পষ্ট নয়।

স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে সকল পণবন্দিকে মুক্ত করা হয়েছে। রিপোর্ট অনুসারে, বুধবার বিকেলে দক্ষিণ থাইল্যান্ডের সোংখলা প্রদেশে হাট ইয়ে জেলার পাটোং প্রেথানকিরিওয়াত স্কুলে এই ঘটনা ঘটেছে। সমাজ মাধ্যমে ঘটনার বিষয়ে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিবৃতিতে প্রশাসনের তরফে বলা হয়েছে, ‘একজন বন্দুকধারী একটি স্কুলে ঢুকে বেশকিছু পড়ুয়া ও শিক্ষককে পণবন্দি করে।’ ঘটনার পর, প্রশাসনের তরফে জানানো হয়েছে, পণবন্দি পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। বন্দুকধারীকে আটক করা হয়েছে। এক পুলিশ কর্তা সংবাদ মাধ্যমকে বলেন, এই ঘটনায় তিন জন আহত হয়েছেন। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত, জখমদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশের তরফে জানানো হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়স ১৮ বছর। তাকে আটক করে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থাইল্যান্ডে বন্দুকধারীর হামলা এই প্রথম নয়। এর আগে ২০২২ সালে, এক প্রাক্তন পুলিশ আধিকারিক দেশটির পূর্বে একটি নার্সারিতে বন্দুক ও ছুরি দিয়ে হামলায় ২২ শিশু-সহ ৩৬ জনকে হত্যা করেছিলেন।

Post Views: 196

Continue Reading

Previous: সুষ্ট নির্বাচন করতে বাংলাদেশে মোতায়েন ৯ লক্ষেরও বেশি বাহিনী; চলছে বিশেষ নজরদারি
Next: ইউনুসের ভবিষ্যৎ কি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে ? নির্বাচনের সম্ভাব্য ফলাফল কী হতে চলেছে

সম্পর্কিত গল্প

dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
diamond.jpg

মালিতে ভারতীয় বংশোদ্ভূত হীরে ব্যবসায়ীকে অপহরণ, ৪৪ কোটি দেওয়ার পর মুক্তি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
supreme-1280.jpg

‘বিক্ষোভ হলেই লাঠিচার্জ করা যায় না’, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.