Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • গল্পের গরু নয়, SIR আতঙ্কে গৃহবধূ চড়লেন গাছে

গল্পের গরু নয়, SIR আতঙ্কে গৃহবধূ চড়লেন গাছে

Online Desk নভেম্বর 27, 2025
final

শুক্লা মাইতি

“গল্পের গরু গাছে ওঠে, কিন্তু এবার বটগাছে উঠলেন SIR-আতঙ্কি এক বাঙালি গৃহবধূ !” উত্তরপাড়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে হিন্দমোটর কলোনি এলাকার ঘটনা। হিন্দমোটর কলোনিতে এমন দৃশ্য, যা দেখে এলাকার চা-বিক্রেতা থেকে শুরু করে অফিসগামী সকলেই হকচকিয়ে গেলেন। কথায় আছে—গল্পের গরু গাছে ওঠে, কিন্তু আধুনিক বাংলায় দেখা গেল গল্প নয়, গাছে উঠলেন এক গৃহবধূ ! তবে যেমন তেমন গাছে নয়— উঠলেন প্রকাণ্ড এক বটগাছের মাথায়। একটু হলেই শোলের বীরু বসন্তীকে হার মানাতো, তবে সেই চিত্রনাট্য ছিল আলাদা। এটা এক্কেবারে সাম্প্রতিক ইস্যু। তাই তার উপস্থাপনাও অভিনব।

এ যেন শহুরে কোলাহলের মধ্যে লাইভ টেলিকাস্ট হওয়া এক রসাত্মক এপিসোড। আচমকা এমন এক কাণ্ডের খবর চাউর হতেই গাছতলায় ভিড় জমছে। ছানাবড়া চোখে সবাই দেখছেন বটগাছের মগডালে এক ‘জেহাদী’ মহিলা চরিত্র। কেউ বলছেন “পরিবেশ বাঁচাও আন্দোলনের নতুন অধ্যায়”, কেউ বলছেন “SIR ফর্ম না-ভরার আতঙ্কে আত্মগোপন”, আর কেউ বলছেন “উফ্ কী মানসিক চাপ ! SIR আতঙ্ক — নাকি প্রশাসনিক ভীতি ?

পুলিশ এল, বৌদি নামলেন না। খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে হাজির। বটগাছের নিচে দাঁড়িয়ে এক পুলিশকর্মী বললেন, “বৌদি, নামুন নামুন…”
মোটা লাঠি শানিয়ে মুখঝামটে গৃহবধূর উত্তর, “নামব না চলে যান…… জেলে পুরবেন নাকি ?

“নামলে আবার ফর্ম দেবে !” এদিকে স্থানীয়রা এবং পুলিশ মিলে আশ্বাস দিচ্ছেন, কেউ কেউ আবার মোবাইল লাইভ করছেন—সব মিলিয়ে এক দুরন্ত নাটকীয় দৃশ্য। কেউ বলছেন, উত্তরপাড়ায় যেভাবে দিনের আলোয় গাছ কাটা পড়ছে সেই প্রতিবাদে, কেউ আবার বলছেন SIR ফর্ম ফিলাপ হয়নি সেই আতঙ্কে,কেউ আবার বলছেন মানসিক অসুখ। যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি ওঙ্কার বাংলা।

তবে এটা মানতেই হচ্ছে রাজ্য জুড়ে SIR নিয়ে একের পর এক যেসব ঘটনাবলী সামনে আসছে তার মধ্যে উত্তরপাড়ার এই ঘটনা অন্য মাত্রা দিল। SIR আতঙ্কে আত্মহত্যার ঘটনা সামনে এসেছে, অসুস্থতার খবরও মিলছে, SIR-এর কর্মপদ্ধতি ও যৌক্তিকতা নিয়ে আদলতে চলছে সওয়াল জবাব… কিন্তু এসব ছাপিয়ে SIR ইস্যুতে আতঙ্কের এক ভিন্ন চিত্র দিলেন উত্তরপাড়ার গেছো গৃহবধূ।

Post Views: 195

Continue Reading

Previous: স্কুল শিক্ষা কমিশনকে পরীক্ষার্থীর ওএমআর শীট প্রকাশ করতে হবে; নির্দেশ হাইকোর্টের
Next: বিহার জয়ের পর লক্ষ্য বঙ্গ, উজ্জীবিত শাহ প্রস্তুত থাকতে বললেন নেতাদের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.