Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিহার জয়ের পর লক্ষ্য বঙ্গ, উজ্জীবিত শাহ প্রস্তুত থাকতে বললেন নেতাদের

বিহার জয়ের পর লক্ষ্য বঙ্গ, উজ্জীবিত শাহ প্রস্তুত থাকতে বললেন নেতাদের

Online Desk নভেম্বর 27, 2025
shah-f.jpg

ওঙ্কার ডেস্ক: বিহার জয়ে উজ্জীবিত বিজেপির পরবর্তী লক্ষ্য বঙ্গ। সমস্ত কুশলী এবং নেতা, যারা বিহার বিধানসভা নির্বাচনে কাজ করেছেন, তাঁদেরকে বাংলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার সন্ধ্যায় নয়াদিল্লিতে একটি নৈশভোজের আয়োজন করেছিল বিজেপি। সেখানে অংশ নিয়েছিলেন বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ-র জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ৪৫ জনেরও বেশি নেতা ও কর্মী। সূত্রের খবর, সেখানে নেতৃত্বকে বার্তা দিয়েছেন বিজেপির ‘চাণক্য’।

বিজেপির বিদায়ী সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সরকারি বাসভবনে ওই নৈশভোজ আয়োজিত হয়েছিল। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ এবং বিহারে প্রচারে অংশ নেওয়া অন্য রাজ্যের বেশ কয়েকজন সাংসদ ও বিধায়ক। ছিলেন পদ্ম শিবিরের একাধিক বর্ষীয়ান নেতা। সেই জমায়েতে শাহ নেতৃত্বের কাজের প্রশংসা করেন। পাশাপাশি দলের সম্মিলিত ভাবে কাজ করার উপর জোর দেন। তিনি বলেন, ‘বিহারে আপনারা যা অর্জন করেছেন তা গর্বের বিষয়। এখনই সময় বিকশিত ভারতের জন্য সংগঠনকে প্রস্ফুটিত রাখার।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বিহার জয়ের পর বাংলা জয় করার জন্য প্রস্তুত থাকুন।’

এদিন শাহ জানান, এটি কোনও ব্যক্তির জন্য জয় হয়েছে এমন নয়। তিনি বলেন, কোনও নেতারই মনে করা উচিত নয় যে তাঁর কারণেই জয় পাওয়া গিয়েছে। তিনি আরও বলেন, ‘আমাদের ভূমিকা হল: যেখানে কম, সেখানেই আমরা’। তিনি উপস্থিত নেতাদেরকে বলেন, ‘বাংলার যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। আমাদের যে কাউকে রাজ্যের যে কোনও জায়গায় দায়িত্ব দেওয়া হতে পারে।’

Post Views: 156

Continue Reading

Previous: গল্পের গরু নয়, SIR আতঙ্কে গৃহবধূ চড়লেন গাছে
Next: সামাজিক মিডিয়ার গুজব ভুয়ো, ইমরান খান ঠিকঠাক আছেন; জানাল আদিয়ালা জেল

সম্পর্কিত গল্প

CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026

You may have missed

CYBER-CRIME.png

‘ব্যাঙ্ক অব বরদা’য় সাইবার হামলা; ডার্ক ওয়েবে গ্রাহকদের তথ্য দুষ্কৃতীদের নাগালে

Online Desk জুলাই 27, 2026
dharmendra.jpg

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, স্বাগত জানালেন বিজেপি সাংসদরা

Online Desk জুলাই 27, 2026
parliament.png

লোকসভায় পেশ অ্যান্টি-পেপার লিক বিল, বিরোধীদের বিক্ষোভে সরগরম সংসদ

Online Desk জুলাই 27, 2026
k.jpg

কানাডায় সুপরিকল্পিত খুনের হামলা ! নিহত ভারতীয় বংশোদ্ভূত ২৬ বছরের তরুণী

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.