Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • খেলার সঙ্গে শিল্প-সংস্কৃতির মেলবন্ধনে ‘হাউজ্যাট সিক্স ২০২৬’-এর সূচনা

খেলার সঙ্গে শিল্প-সংস্কৃতির মেলবন্ধনে ‘হাউজ্যাট সিক্স ২০২৬’-এর সূচনা

Online Desk জানুয়ারি 10, 2026
Howzatt.jpg

স্পোর্টস রিপোর্টার : ক্রিকেট আমাদের আবেগ ও সেন্টিমেন্ট—আর সেই আবেগকেই এক অভিনব ও সৃজনশীল রূপে দীর্ঘদিন ধরে লালন করে আসছে হাউজ্যাট সিক্স গভর্নিং কাউন্সিল। সম্প্রতি কলকাতার পাইকপাড়া গণেশ ঘোষ উদ্যানে সাড়ম্বরে অনুষ্ঠিত হল সিজন সিক্স ২০২৬-এর শুভ উদ্বোধন।

অনুষ্ঠানে কমিটির সভাপতি দীপ চট্টোপাধ্যায় জানান, “হাউজ্যাট সিক্স কাউন্সিল মূলত তিনটি স্তরে বিভক্ত— গভর্নিং কাউন্সিল, এলিট সিনিয়র এবং সিজন রিপ্রেজেন্টেটিভ। এই টুর্নামেন্টের বিশেষত্ব হল, এখানে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড়ই কোনও না কোনও শিল্পকলার সঙ্গে যুক্ত, যা খেলাটিকে আরও ব্যতিক্রমী মাত্রা দেয়।”

আগামী ১০ ও ১১ জানুয়ারি দুটি দলের মধ্যে অনুষ্ঠিত হবে ৯০ ওভারের টেস্ট ক্রিকেট ম্যাচ, যা হাউজ্যাট সিক্স ক্রিকেট ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে একইসঙ্গে প্রকাশিত হয় হাউজ্যাট সিক্স -এর ৬ এডিশন রেকর্ড বুক। পাশাপাশি বিশিষ্ট চিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়-কে তাঁর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজন সিক্সের চেয়ারম্যান অভিজিৎ শীল, অ্যাম্বাসাডার কোয়েল চক্রবর্তী, প্রধান অতিথি অমিত পায়রা, কো-অর্ডিনেটর, হলাম কি রায় চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আরও বহু বিশিষ্ট গুণীজন ও ক্রীড়ানুরাগী।

হাউজ্যাট সিক্স এই উদ্যোগ ক্রিকেটকে শুধুমাত্র একটি খেলা হিসেবে নয়, বরং শিল্প, সংস্কৃতি ও সৃজনশীলতার এক মিলনমেলায় রূপান্তরিত করছে—এমনটাই মনে করছেন উপস্থিত সকলেই।

Post Views: 268

Continue Reading

Previous: গোল মিসের বন্যা, জাপানি হিরোশিকে ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল
Next: ভেনেজুয়েলার সোনা ও বিরল খনিজে নজর, বিলিয়ন ডলারের সম্পদ ঘিরে মার্কিন আগ্রাসনের অভিযোগ

সম্পর্কিত গল্প

PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.