Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • গোল মিসের বন্যা, জাপানি হিরোশিকে ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল

গোল মিসের বন্যা, জাপানি হিরোশিকে ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল

Online Desk জানুয়ারি 10, 2026
Hiroshiko.jpg

স্পোর্টস রিপোর্টার : হামিদ আহমেদের পরে এবারে জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকুকেও ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল। কয়েকদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে ফলে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আইএসএলে আর খেলা হবে না হিরোশির। তার বিকল্প ইতিমধ্যেই খোজা শুরু করেছেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো।

এই মরসুমে তিনি ক্লেটন সিলভর জায়গায় এলেও তেমন কিছু করতে পারেন নি আইএফএ শিল্ড ফাইনালের পরে সুপার কাপ ফাইনালেও একাধিক গোল মিস করেন। সমর্থকদের হিরোশিকে নিয়ে বিক্ষোভ শুরু হয়। মাত্র ১৭ বছর বয়সে জাপান থেকে উড়ে গিয়েছিলেন স্পেনে। প্রথম জাপানি ফুটবলার হিসেবে খেলেন স্পেনের সেভিয়াতে। বুলফাইটিংয়ের দেশে প্রথম যখন যান, তখন স্প্যানিশ জানতেন না। ট্রান্সলেটর নিয়ে ঘুরতেন।

স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন তিনি। অস্ট্রেলিয়ার ‘এ’ লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেড থেকে ইস্টবেঙ্গলে এসেছিলেন হিরোশি। অস্ট্রেলিয়ার ক্লাবটির হয়ে ১২০টি গোল করেছেন। বিভিন্ন মহাদেশের শীর্ষস্থানীয় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। অথচ লাল-হলুদ জার্সিতে তিনি চূড়ান্ত ব্যর্থ। জাপানি রিয়ুজি সুয়োকা এবং কাতসুমি ইউসার মতো সফল হতে পারলেন না হিরোশি। আইএসএলে সাফল্য নেই ইস্টবেঙ্গলের। এই মরসুমে অনেক কম ম্যাচে আইএসএল হবে। সূচি খুব তাড়াতাড়ি প্রকাশ করবে ফেডারেশন।

Post Views: 156

Continue Reading

Previous: ফুরফুরা শরিফে হুমায়ুন কবীরের সফর ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা, জোট প্রশ্নে অনিশ্চয়তা
Next: খেলার সঙ্গে শিল্প-সংস্কৃতির মেলবন্ধনে ‘হাউজ্যাট সিক্স ২০২৬’-এর সূচনা

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.