Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মুর্শিদাবাদে দাঁড়িয়ে নাম না করে হুমায়ুনকে তোপ মমতার

মুর্শিদাবাদে দাঁড়িয়ে নাম না করে হুমায়ুনকে তোপ মমতার

Online Desk ডিসেম্বর 4, 2025
mamata-dddd.jpg

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মুর্শিদাবাদের বহরমপুরে জনসভা করেছেন। সেই সভায় রীতিমতো পৌঁছেও গিয়েছিলেন তৃণমূলের ‘বিতর্কিত’ বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এদিনই সাংবাদিক বৈঠক করে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন। এই খবর জানা মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল ছাড়েন ভরতপুরের বিধায়ক। এদিনই মঞ্চে ভাষণ দেওয়ার সময় নাম না করে হুমায়ুনকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূল সুপ্রিমো। মমতার তোপ, ‘একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নাহলে বাকিগুলোও পচে যায়।’

প্রসঙ্গত, দলবিরোধী মন্তব্য করে বহুবার বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তৃণমূলের তরফে তাঁকে একাধিকবার সতর্কও করা হয়েছিল। সম্প্রতি বাবরি মসজিদ তৈরি সংক্রান্ত মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দেন ভরতপুরের বিধায়ক। এই আবহে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী কী মন্তব্য করেন সেদিকে তাকিয়ে ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বহরমপুরে সভা থেকে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটা ধান পচে গেলে সরিয়ে দিতে হয়। নাহলে বাকিগুলো পচে যায়। কিছু পোকামাকড় থাকবেই। ওরা দেশের শত্রু। ওরা নির্বাচনের ২ মাস আগে থেকে এই সব রাজনীতি করে।’ হুমায়ুন কবীরের এই দল ত্যাগ তৃণমূলের কোন ক্ষতি‌ করবে না বলে মত জোড়াফুল শিবিরের। তবে রাজনৈতিক মহল মনে করছে, হুমায়ুন কবীর যদি নতুন দল করেন তাহলে সমীকরণ বদলে যাবে পারে।

Post Views: 159

Continue Reading

Previous: কলকাতা ম্যারাথনে কার্গিল যুদ্ধের নায়ক
Next: দিল্লিতে অবতরণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, স্বাগত জানালেন মোদী, রাতেই নৈশভোজে যোগ দেবেন দুই রাষ্ট্রপ্রধান

সম্পর্কিত গল্প

FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
Untitled.png

কয়লা-বালির পর কাফসিরাপ পাচারেও তৃণমূল, বানচাল বাংলাদেশে পাচারের ছক

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.